মঙ্গলবার দু বছরে পা দিল রণবীর-দীপিকার কন্যা দুয়া। আর এদিনই তারকা দম্পতি তাঁদের দ্বিতীয়বার মা-বাবা হওয়ার কথা ঘোষণা করলেন।
দ্বিতীয় মাতৃত্বকালীন ফটোশ্যুটে মেয়েকে সঙ্গে নিয়েই চমক দিলেন দীপিকা-রণবীর।
এদিন একগুচ্ছ সাদাকালো ছবি ভাগ করে নিয়েছেন তারকাদম্পতি। যেখানে মা-বাবার মধ্যমণি হিসেবে নজর কাড়ল দুয়া।
কোনও ছবিতে দেখা গেল মা-বাবার সঙ্গে খুনসুটি করছে ছোট্ট দুয়া।
আবার কোনও ছবিতে হবু মা-বাবার রোম্যান্টিক পোজ নজরে আসল।
কোনও ছবিতে বাবার আদরের মেয়ে দুয়ার সঙ্গে রণবীরের মুহূর্তও ধরা পড়ল।
ক্যাপশনে লেখা- ‘বেবি দুয়ার সঙ্গে আমাদের মনও বড় হচ্ছে। আপনাদের সকলের আশীর্বাদ, ভালোবাসার জন্য ধন্যবাদ।
এপ্রিল মাসেই মেয়ে দুয়ার হাতে প্রেগন্যান্সি কিট ধরিয়ে দিয়ে তারকা দম্পতি ঘোষণা করেছিলেন তাঁদের তিন থেকে চার হওয়ার কথা।
প্রথম সন্তানের সময়ও রণবীর ও দীপিকা সাদা কালো প্রেগন্যান্সি শ্যুট করেছিলেন।
দুয়ার জন্মের পর থেকেই রণবীরের ভাগ্যলক্ষ্মী সহায় হয়েছে। ধুরন্ধর-এর মতো ব্লক ব্লাস্টার ছবি উপহার দিতে পেরেছেন দর্শকদের।
প্রেগন্যান্সি অবস্থায় দীপিকাও কাজ করেছেন। এবার বছর দুয়েক বাদে ফের মা-বাবা হিসেবে দ্বিতীয় ইনিংস শুরু করতে চলেছেন রণবীর সিং, দীপিকা পাড়ুকোন।