অভিনেতা-পুত্র তৃষাণজিৎ চট্টোপাধ্যায় বাবার পদ্মশ্রী প্রাপ্তির উদযাপনে এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করেছিলেন।
প্রসেনজিতের বাড়ি উৎসব-এ রবিবার সন্ধ্যায় হাজির গোটা টলিপাড়া।
মুনমুন সেন, ঋতুপর্ণা সেনগুপ্ত, চঞ্চল চৌধুরি, রুদ্রনীল ঘোষ-সহ সেলেবপাড়ার সিংহভাগ তারকাদের পাশাপাশি বর্তমান প্রজন্মের অভিনেতা-শিল্পীরাও উপস্থিত ছিলেন সংশ্লিষ্ট পার্টিতে।
ঘিয়ে রঙের পাঞ্জাবিতে দেখা গেল প্রসেনজিতকে। বুম্বাদার সঙ্গে ছবি তুলতে ভুললেন না শুভশ্রী। সাদা জামদানিতে দারুণ সুন্দর লাগছিল নায়িকাকে।
প্রসেনজিতের এই সেলিব্রেশনে এসেছিলেন কাঞ্চন মল্লিক ও শ্রীময়ীও।
গোলাপি শাড়িতে এলিগ্যান্ট লাগছিল মিমিকে। এদিন প্রসেনজিতের বাড়িতে প্রাক্তনদের ছড়াছড়ি।
এদিন শোভনের হাত ধরে বুম্বাদার বাড়িতে আসতে দেখা গিয়েছে সোহিনীকে। এই একই পার্টিতে উপস্থিত ছিলেন ইমনও।
শুভশ্রীর পাশাপাশি এদিন বুম্বাদার সেলিব্রেশনে যোগ দিতে আসেন দেবও। ছিলেন ঋতুপর্ণাও।
প্রসেনজিতের দীর্ঘদিনের বন্ধু চিরঞ্জিত এবং সস্ত্রীক জিৎকেও দেখা যায় উৎসব-এ।
পদ্মসম্মান উদযাপনের পার্টিতেও দেব-প্রসেনজিৎ ধরা দিলেন একফ্রেমে। পাশাপাশি ভ্রাতৃসম সুপারস্টার অভিনেতার হাতে বিশেষ উপহারও তুলে দিলেন বুম্বা।
প্রসেনজিতের আমন্ত্রণে এই উদযাপনে সামিল হন অভিনেতা সুজয় প্রসাদও।
এছাড়াও এই পার্টিতে উপস্থিত ছিলেন কোয়েল মল্লিক, রঞ্জিত মল্লিক, পার্ণো মিত্র, মুনমুন সেন, রাইমা, সৌমিতৃষা সহ আরও অনেকে।
টলিউড 'ইন্ডাস্ট্রি'র পদ্মসম্মান সেলিব্রেশনে হাজির ছিলেন সৌরভ ও দর্শনাও। ছবি সৌজন্যে: ইনস্টাগ্রাম