Advertisement

মনোরঞ্জন

তৃষার সঙ্গে প্রেমের গুঞ্জন থেকে ডিভোর্স কেস, বিজয়ের ব্যক্তিগত জীবন বেশ রঙিন

Aajtak Bangla
Aajtak Bangla
  • মুম্বই,
  • 04 May 2026,
  • Updated 1:25 PM IST
  • 1/10

তামিলনাড়ুর ভবিষ্যৎ নির্ণয়ের মাঝেই দক্ষিণী সুপারস্টার থালাপতি বিজয়ের ব্যক্তিগত জীবন বেশ চর্চায় রয়েছে। 
 

  • 2/10

স্ত্রী সঙ্গীতার সঙ্গে তাঁর ডিভোর্স মামলা হোক কিংবা নায়িকা তৃষা কৃষ্ণনের সঙ্গে তাঁর সম্পর্কের গুঞ্জন, বিজয়ের লাভ লাইভ বেশ কয়েকবার শিরোনাম দখল করেছে। 
 

  • 3/10

চলতি বছরেই অভিনেতা ও তাঁর স্ত্রী সঙ্গীতা স্বর্ণলিঙ্গমের দাম্পত্যের চিড়ের কথা জনসমক্ষে আসে। ২৭ বছর পর বিজয়ের বিয়ে ভাঙার মুখে, তারকা দম্পতির ডিভোর্স কেস চলছে আদালতে। 
 

  • 4/10

বিজয় ও সঙ্গীতার দুই সন্তান রয়েছে। অভিনেতার বিরুদ্ধে গুরুতর অভিযোগ তোলেন স্ত্রী সঙ্গীতা। বিজয়ের বিরুদ্ধে বিবাহবর্হিভূত সম্পর্ক এবং তাঁকে মানসিক নির্যাতনের অভিযোগ আনেন সঙ্গীতা। 
 

  • 5/10

বেশ কিছুদিন ধরেই বিজয়ের নাম জড়িয়েছে দক্ষিণের জনপ্রিয় নায়িকা তৃষা কৃষ্ণনের সঙ্গে। বিজয়ের বিয়ে ভাঙার পিছনে নাকি তৃষাই দায়ি। 
 

  • 6/10

বিজয় এবং তৃষা দুজনেই বেশ কয়েকটি ছবিতে কাজ করেছেন এবং এমনকী গোপনে দেখা করতেও দেখা গিয়েছে তাঁদের।

  • 7/10

বিজয় ও সঙ্গীতার বিয়ে হয় ১৯৯৯ সালের ২৫ অগাস্ট। বিজয় ছিলেন খ্রিষ্টান এবং সঙ্গীতা ছিলেন হিন্দু। বিজয় ও সঙ্গীতার প্রেম করে বিয়ে। 
 

  • 8/10

সঙ্গীতা ছিলেন অভিনেতার একনিষ্ঠ ভক্ত। তিনি একজন তামিল শিল্পপতির কন্যা এবং তিনি আমেরিকায় থাকতেন। 
 

  • 9/10

তিন বছর প্রেম করার পর তারা বিয়ে করে। কিন্তু এখন তাদের বিয়ে ভাঙার মুখে। এই দম্পতি বিবাহবিচ্ছেদের রাস্তায়। 
 

  • 10/10

বিজয় কখনও তৃষার সঙ্গে সম্পর্ক নিয়ে মুখ খোলেননি। বিজয়ের সংসার ভাঙার জন্য তৃষাকে প্রায়ই ট্রোলড করা হয় এবং তিনি এর জবাব দিতে দ্বিধা বোধ করেন না।  

Advertisement

লেটেস্ট ফটো

Advertisement