Advertisement

মনোরঞ্জন

Bipasha Basu In Monokini: ৪৭ বছরেও মনোকিনিতে নজরকারা বিপাশা, দাম্পত্য জীবনের ১০ বছর পূর্তিতে ভ্যাকেশনে নায়িকা

Aajtak Bangla
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 06 May 2026,
  • Updated 4:59 PM IST
  • 1/9

বলিউড ডিভা বিপাশা বসু এবং করণ সিং গ্রোভার একসঙ্গে যেন এক স্বপ্নের জীবন কাটাচ্ছেন। ২০১৬ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন বিপাশা ও করণ।

  • 2/9

তারকা জুটির দাম্পত্য জীবনের ১০ বছর পূর্ণ হয়েছে। নিজেদের দশম বিবাহবার্ষিকী উপলক্ষে তাঁরা বর্তমানে এক রোম্যান্টিক ভ্যাকেশনে রয়েছেন এবং একসঙ্গে কাটানো স্মরণীয় মুহূর্তগুলো উপভোগ করছেন।

  • 3/9

মাঝে মধ্যেই ভ্যাকেশনের ছবি শেয়ার করে বিপাশা তাঁর অনুগামীদের মন জয় করেন।

  • 4/9

 প্রিন্টেড মনোকিনিতে অভিনেত্রীর সাহসী ও স্টাইলিশ লুক সকলের মন জয় করেছেন। গাঢ় রঙের লিপস্টিকে বিপাশা একেবারে নজরকারা। চোখে রয়েছে সানগ্লাস।

  • 5/9

নতুন ছবিগুলোতে বিপাশাকে একটি মনোকিনি পরিহিত অবস্থায় দেখা যাচ্ছে। তিনি তাঁর স্বামী করণও মেয়ে দেবীর সঙ্গে স্যুইমিং পুলের পাশে বসে সময় কাটাচ্ছেন। তাঁর চোখে-মুখে যেন আনন্দের দীপ্তি ফুটে উঠেছে।
 

  • 6/9

পরিবারের সঙ্গে কাটানো এই ছুটির প্রতিটি মুহূর্তকে বিপাশা স্মরণীয় করে তোলার চেষ্টা করছেন। তাঁর ছবি দেখেই বোঝা যচ্ছে অসীম আনন্দের গভীরতা অনুমান করা যায়।
 

  • 7/9

 ছবিতে বিপাশাকে করণের সঙ্গে আদুরে পোজে দেখা গেছে। জুটির মধ্যকার উষ্ণ রসায়ন ভক্তদের মুগ্ধ করছে।

  • 8/9

বিপাশাকে প্রায়শই তাঁর স্বামী ও মেয়ের সঙ্গে একান্ত ও সুন্দর সময় কাটাতে দেখা যায়। পরিবারই এখন তাঁর জীবনের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে। ভক্তরাও তাঁকে ভালোবাসায় ভরিয়ে দিচ্ছেন।

  • 9/9

বিপাশা ও করণের দাম্পত্য জীবনের ১০ বছর পূর্ণ হলেও, তাঁদের পারস্পরিক ভালোবাসা আজও অটুট ও অবিচল। তাঁদের মধ্যকার রসায়ন কোনও নবদম্পতির চেয়ে বিন্দুমাত্র কম নয়।

Advertisement

লেটেস্ট ফটো

Advertisement