
Bengali Serial BARC TRP List: ছোট পর্দার কোন ধারাবাহিক বা শো কেমন স্কোর করেছে , তা জানার উপায় এই টিআরপি (TRP)। সাধারণত প্রতি সপ্তাহে বৃহস্পতিবার প্রকাশ্যে আসে বাংলা টেলিভিশনের আগের সপ্তাহের মার্কসিট। বিরাট রদবদল হয়েছে এবারের রেটিং চার্টে। নতুনদের ভিড়ে নিজেদের স্থান কতটা ধরে রাখতে পারছে পুরনোরা? জানুন এবারের কোন মেগা কেমন স্কোর করল।
এই সপ্তাহেও বেঙ্গল টপার দুটি ধারাবাহিক। 'প্রফেসর বিদ্যা ব্যানার্জি' (Professor Bidya Banerjee) ও 'পরিণীতা'(Parineeta) এবার একসঙ্গে বেঙ্গল টপার। দুই মেগার স্কোর ৬.৬। দ্বিতীয় স্থানে 'পরশুরাম আজকের নায়ক'(Parashuram Ajker Nayak)-র এবার প্রাপ্তি হয়েছে ৬.৪ নম্বর। তৃতীয় 'রাঙামতি তীরন্দাজ'(Rangamati Tirandaj)-র ঝুলিতে ৬.০। চতুর্থ 'ও মোর দরদিয়া' (O Mor Dorodiya) পেয়েছে, ৫.৯। পঞ্চমে 'তারে ধরি ধরি মনে করি' (Tare Dhori Dhori Money Kori)-র প্রাপ্তি ৫.৬।
ষষ্ঠ স্থান পেয়েছে 'জোয়ার ভাঁটা '(Joyar Bhanta)। এই ধারাবাহিকের ঝুলিতে ৫.৪ নম্বর। সপ্তমে দুটি মেগা সিরিয়াল। 'আমাদের দাদামণি'(Amader Dadamoni) ও 'লক্ষ্মী ঝাঁপি'(Lokkhir Jhapi) যৌথভাবে পেয়েছে ৫.৩। অষ্টম স্থানও প্রাপ্তি হয়েছে দুটি মেগার। 'চিরসখা'(Chirosokha) ও 'চিরদিনই তুমি যে আমার' (Chirodini Tumi Je Amar)- প্রাপ্তি ৫.২ রেটিং পয়েন্ট। নবমে 'বেশ করেছি প্রেম করেছি' (Besh Korechi Prem Korechi), পেয়েছে ৪.৮। দশমে 'কনে দেখা আলো' (Koney Dekha Alo)-র স্কোর ৪.৬।
প্রথম দশে কোন মেগা (Top 10 Bangla Serials in TRP)
* প্রথম - পরিণীতা (৬.৬)
* প্রথম - প্রফেসর বিদ্যা ব্যানার্জি (৬.৬)
* দ্বিতীয় - পরশুরাম আজকের নায়ক (৬.৪)
* তৃতীয় - রাঙামতি তীরন্দাজ (৬.০)
* চতুর্থ - ও মোর দরদিয়া (৫.৯)
* পঞ্চম - তারে ধরি ধরি মনে করি (৫.৬)
* ষষ্ঠ - জোয়ার ভাঁটা (৫.৪)
* সপ্তম - আমাদের দাদামণি (৫.৩)
* সপ্তম - লক্ষ্মীর ঝাঁপি (৫.৩)
* অষ্টম- চিরদিনই তুমি যে আমার (৫.২)
* অষ্টম- চিরসখা (৫.২)
* নবম- বেশ করেছি প্রেম করেছি (৫.০)
* দশম- কনে দেখা আলো (৪.৮)
দর্শকদের মনোরঞ্জনের জন্য, প্রতিটা গল্পে আসছে নতুন নতুন ট্যুইস্ট। পাল্টাচ্ছে বেশ কয়েকটি মেগার সম্প্রচারের সময়। আসছে আরও কয়েকটি নতুন ধারাবাহিক। অন্যদিকে শেষ হচ্ছে বেশ কয়েকটি মেগা। এই হাড্ডাহাড্ডি লড়াইয়ের মাঝে, টিআরপি -র লড়াইয়ে কে এগিয়ে থাকে,তা সময়ই বলবে।