Advertisement

Tollywood Gossips: 'কোনও যোগাযোগ নেই...', সৃজিত- সুস্মিতার 'ভাল বন্ধুত্বে' ভাব থেকে আড়ি?

Tollywood Gossips: তারকাদের ব্যক্তিগত জীবন অনেকের নজর থাকে। তাদের সম্পর্ক ভাঙা গড়ার খবর প্রায়ই শোনা যায়। ফ্যানদের মনেও এই বিষয়ে কৌতূহল থাকে। এরকমই এক নতুন জুটিকে নিয়ে টিনসেল টাউনের অন্দরে বেশ কিছুদিন ধরে জোর চর্চা চলছিল।

সৃজিত -সুস্মিতা (ছবি: ফেসবুক)সৃজিত -সুস্মিতা (ছবি: ফেসবুক)
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 01 Apr 2026,
  • अपडेटेड 6:07 PM IST

তারকাদের নিয়ে মানুষের কৌতূহলের শেষ নেই। কার জীবনে কখন কী ঘটছে, তা নিয়ে সকলের মধ্যে থাকে বাড়তি কৌতূহল। বিশেষত তারকাদের ব্যক্তিগত জীবন অনেকের নজর থাকে। তাদের সম্পর্ক ভাঙা গড়ার খবর প্রায়ই শোনা যায়। ফ্যানদের মনেও এই বিষয়ে কৌতূহল থাকে। এরকমই এক নতুন জুটিকে নিয়ে টিনসেল টাউনের অন্দরে বেশ কিছুদিন ধরে জোর চর্চা চলছিল। কথা হচ্ছে সৃজিত মুখোপাধ্যায় ও সুস্মিতা চট্টোপাধ্যায়কে নিয়ে। নায়িকাকে 'ভাল বন্ধু' বলে পরিচয় দিতেন পরিচালক। তবে এবার তাঁদের বন্ধুত্বে কিছুটা দূরত্ব তৈরি হয়েছে বলেই গুঞ্জন। 

স্টুডিও পাড়ায় দীর্ঘদিন ধরেই গুঞ্জন ছিল, ডেটিং করছেন সৃজিত- সুস্মিতা। এমনকী, এই কথাও রটে যায়, দু'জনে নাকি সহবাস করতে শুরু করেছেন। দু'জনের বয়সের ফারাক অনেকটাই। বিভিন্ন অ্যাওয়ার্ড অনুষ্ঠান হোক কিংবা ফিল্মি পার্টি, ছবির প্রিমিয়ারেও একসঙ্গেই ধরা দিতেন তাঁরা। জুটির রসায়ন চোখ এড়ায়নি কারও। সোশ্যাল মিডিয়াতেও একসঙ্গে ছবি শেয়ার করতেন। প্রশ্ন উঠলেই, একে অপরের 'ভাল বন্ধু' তকমা দিয়েছেন বারবার।

সম্প্রতি, বাংলাদেশের কালের কণ্ঠকে দেওয়া সাক্ষাৎকারে এপ্রসঙ্গে, সুস্মিতা বলেন, "ফিল্ম প্রোমোশনের সময় অনেক জায়গায় যাওয়া হয়েছিল, সেই সময় অনেক রিউমার্স হয়। তবে ওঁর সঙ্গে আমার সম্প্রতি কোনও যোগাযোগ নেই। ঠিক আছে। আমিও ব্যস্ত আছি, উনিও ব্যস্ত আছেন। এজন্যে আমাদের সম্প্রতি কোনও যোগাযোগ নেই। উনি খুব ভাল একজন পরিচালক, খুবই গুণী একজন মানুষ।  

তারকাদের সমীকরণ বোঝা খুবই কঠিন। এই আড়ি, আবার এই ভাব। যদিও লাইটস, ক্যামেরার সামনে তাঁরা যাই করেন, বেশিরভাগ ক্ষেত্রেই সেটা 'ইমেজ' রক্ষার্থে। এবার এই পরিচালক- নায়িকার 'ভাল বন্ধুত্ব' কতদিন থাকে বা না থাকে, কোন দিকে এগোয়, সেই সব প্রশ্নের উত্তর পাওয়ার জন্য সময়ের অপেক্ষা।  
 

Advertisement

Read more!
Advertisement
Advertisement