এবার কলকাতায় খোঁজ মিলল করোনা আক্রান্তের। এদিন কলকাতা বিমানবন্দরে র্যাপিড অ্যান্টিজেন টেস্টে এক ব্রিটিশ মহিলার করোনোভাইরাস রিপোর্ট পজিটিভ আসে। সঙ্গে সঙ্গে তাঁকে দমদম বিমানবন্দর থেকে বেলেঘাটা আইডি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আপাতত ওই মহিলাকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। কুয়ালালামপুর থেকে কলকাতা হয়ে বুদ্ধগয়া যাচ্ছিলেন ওই মহিলা। জানা গেছে,ওই মহিলা অস্ট্রেলিয়ার বাসিন্দা। তবে তাঁর কাছে ব্রিটিশ পাসপোর্ট আছেও। করোনা আক্রান্ত ওই বিদেশি মহিলার নমুনা জেনোম সিকোয়েন্স এর জন্যে পাঠানো হবে।