Advertisement

রঘুনাথগঞ্জে নাকা তল্লাশি, ২০ কোটির হেরোইন-সহ ধৃত ৩

স্থানীয় এবং পুলিশ সূত্রে খবর, জঙ্গিপুর পুলিশ জেলার রঘুনাথগঞ্জ থানার অন্তর্গত ওমরপুর থেকে গ্রেফতার করা হল তিনজনকে। তাদের কাছ থেকে মিলেছে চার কেজি হেরোইন।

২০ কোটির হেরোইন-সহ গ্রেফতার ৩ ব্যক্তি। বৃহস্পতিবার মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জে (প্রতীকী ছবি)২০ কোটির হেরোইন-সহ গ্রেফতার ৩ ব্যক্তি। বৃহস্পতিবার মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জে (প্রতীকী ছবি)
গোপাল ঠাকুর
  • রঘুনাথগঞ্জ,
  • 08 Jul 2021,
  • अपडेटेड 10:13 PM IST
  • চার কেজি হেরোইন-সহ গ্রেফতার তিনজন
  • বৃহস্পতিবার মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জের ঘটনা
  • জানা গিয়েছে, ওই মাদকের আনামানিক বাজারমূল্য প্রায় ২০ কোটি টাকা

চার কেজি হেরোইন-সহ গ্রেফতার তিনজন। বৃহস্পতিবার মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জের ঘটনা। জানা গিয়েছে, ওই মাদকের আনামানিক বাজারমূল্য প্রায় ২০ কোটি টাকা। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। গাড়ি আটকে পুলিশ তাদের ধরেছে। এই ঘটনায় এলাকায় শোরগোল পড়ে যায়।

স্থানীয় এবং পুলিশ সূত্রে খবর, জঙ্গিপুর পুলিশ জেলার রঘুনাথগঞ্জ থানার অন্তর্গত ওমরপুর থেকে গ্রেফতার করা হল তিনজনকে। তাদের কাছ থেকে মিলেছে চার কেজি হেরোইন। রাজ্য পুলিশের সঙ্গে যৌথ অভিযান চালায় কলকাতা পুলিশ।

পুলিশ সুত্রে আরও জানা গেছে, রঘুনাথগঞ্জ থানা এলাকার ওমরপুর সংলগ্ন একটি হোটেল সামনে থেকে দশ চাকার একটি লরি আটক করে পুলিশ এবং সেই লরিটি তল্লাশি চালানো হয়।

তল্লাশি চালানোর সময় লরির ভেতরে চালকের আসনের তলায় চার কেজি হেরোইন উদ্ধার হয়। যার আনুমানিক বাজার মূল্য ২০ কোটি টাকা। এই ঘটনার জেরে চালক ও খালাসিকে গ্রেফতার করে রঘুনাথগঞ্জ থানার পুলিশ।

মণিপুর থেকে লরিটি আসছিল সেটি। এবং বহরমপুরে হয়ে কলকাতা দিকে যাচ্ছিল। তখন রঘুনাথগঞ্জ থানার পুলিশ ও কলকাতা এসটিএফ গোপন সূত্রে অভিযান চালিয়ে এই চার কেজি হেরোইন উদ্ধার করা হয়েছে বলে জঙ্গিপুর জেলা পুলিশ জানিয়েছে।

ধৃতরা হল পিজয়াম নওবি সিং, থিয়ম সুরমাগল মিতাই ও ইয়াকুম নাওতম্বা মিতাই। প্রথম দু'জন গাড়ির চালক বলে জানা গিয়েছে। আর তৃতীয় জন লরির খালাসি। তিনজনেই ভিন রাজ্যের বাসিন্দা বলে জানা গিয়েছে।

এদিকে, ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। এই চক্রের সঙ্গে আর কে কে যুক্ত আছে, তা জানার চেষ্টা করছে পুলিশ। ধৃতদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তারা কতদিন ধরে এই ব্যবসা করছে, তা জানার চেষ্টা করা হচ্ছে। কলকাতার কোথায় নিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছিল, তা জানার চেষ্টা করা হচ্ছে।

Advertisement

কলকাতা পুলিশ সূত্রে খবর অনুযায়ী, দুপুরে যৌথ অভিযান চালিয়ে ওই হেরোইন বাজেয়াপ্ত করা হয়েছে। সেগুল উন্নত মানের বলে জানাচ্ছে পুলিশ। এরপর নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে তদন্ত শুরু করা হয়েছে।

 

Read more!
Advertisement
Advertisement