Advertisement

দেশ

Assam Floods: জলের তলায় গ্রামের পর গ্রাম-একাধিক মৃত্যু, বন্যা-বিভীষিকা অসমে, PHOTOS

Aajtak Bangla
Aajtak Bangla
  • গুয়াহাটি,
  • 19 May 2022,
  • Updated 10:56 AM IST
  • 1/8

Assam Flood: অসমে বন্যা পরিস্থিতি এখনও ভয়াবহ। ২৬টি জেলার ১,০৮৯ টিরও বেশি গ্রাম এখনও জলের তলায় নিমজ্জিত। বন্যা ও ভূমিধসের কারণে রাজ্যে এখনও পর্যন্ত অন্তত আটজন প্রাণ হারিয়েছেন।
 

  • 2/8

কাছাড়ের দুই জন এবং উদালগুড়িতে একজন বন্যার কারণে প্রাণ হারিয়েছেন, ডিমা হাসাওতে চারজন এবং লখিমপুরে ভূমিধসে একজনের মৃত্যু হয়েছে।
 

  • 3/8

এরই মধ্যে কাছাড় থেকে চার ও নগাঁও জেলায় একজনসহ আরও পাঁচজন নিখোঁজ হয়েছেন। বন্যায় চার মুখের বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে।
 

  • 4/8

সেনাবাহিনী, আধা-সামরিক বাহিনী, ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফোর্স, স্টেট ডিজাস্টার রেসপন্স ফোর্স এবং রাজ্য পুলিশের ফায়ার ও জরুরি পরিষেবাগুলি তাদের বাড়িতে আটকে থাকা অন্তত ৩,৪২৭ জনকে সরিয়ে নিয়েছে।
 

  • 5/8

সংশ্লিষ্ট জেলা প্রশাসনের দ্বারা ১৪২টি ত্রাণ শিবির এবং ১১৫টি ত্রাণ বিতরণ কেন্দ্র স্থাপন করা হয়েছে যেখানে মোট ৩৯,৫৫৮ জন ক্ষতিগ্রস্ত গ্রামবাসী আশ্রয় নিয়েছেন।
 

  • 6/8

বর্তমানে কামপুর ও ধরমতুলে কপিলি নদী, নাংলামুরাঘাটে ডিসাং নদী, এপি ঘাটে বরাক নদী এবং করিমগঞ্জে কুশিয়ারা নদীতে জল বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
 

  • 7/8

এদিকে, শিয়রে সমন। গুয়াহাটি-ভিত্তিক আঞ্চলিক আবহাওয়া কেন্দ্র আগামী দিনেও এই অঞ্চলে ব্যাপক ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে।
 

  • 8/8

আবহাওয়া বিভাগ জানিয়েছে, এই অঞ্চলে স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টিপাত হয়েছে এবং আগামী কয়েকদিন আরও বৃষ্টিপাত অব্যাহত থাকবে। তবে মৌসম ভবন জানিয়েছে, শুক্রবার থেকে এ অঞ্চলের আবহাওয়ার কিছুটা উন্নতি হতে পারে।

 

(All Pictures Credits: File Photo)
 

Advertisement
Advertisement