Advertisement

ইউটিলিটি

LPG Cylinder Booking Scam: অনলাইনে গ্যাস বুকিংয়ে সাবধান, অ্যাকাউন্ট খালি করে দিতে পারে স্ক্যামাররা, কীভাবে? পুলিশ জানাল

Aajtak Bangla
Aajtak Bangla
  • নয়াদিল্লি,
  • 13 Mar 2026,
  • Updated 9:34 AM IST
  • 1/10

মধ্যপ্রাচ্যে যুদ্ধের জেরে ভারতে LPG সিলিন্ডারের সঙ্কট দেখা দিয়েছে। কমার্শিয়াল সিলিন্ডারের সরবরাহ ব্যাপক ভাবে ব্যাহত হয়েছে। কালোবাজারিরও অভিযোগ উঠছে। এহেন পরিস্থিতিতে মানুষ দ্রুত গ্যাস বুক করতে ঝাঁপাচ্ছেন। আর এখানেই বিপদ লুকিয়ে। 
 

  • 2/10

বিশেষ করে ঘরোয়া রান্নার গ্যাস বুকিংয়ের জন্য অনেকেই তাড়াহুড়ো করে ইন্টারনেটে সার্চ করে যে নম্বর পাচ্ছে, তাতেই ফোন করে দিচ্ছে। এই রকম অপ্রীতিকর পরিস্থিতিতে অ্যাক্টিভ হয়ে উঠেছে সাইবার অপরাধীরা। মানুষের বিপদে সুযোগ নিয়ে টাকা হাতানোর ছক কষে ফেলেছে। 
 

  • 3/10

গ্যাস অফিসে লম্বা লাইন এড়াতে অনেকেই ইন্টারনেটে সার্চ করে যে নম্বর পাচ্ছে, তাতেই গ্যাস বুক করতে ফোন করে দিচ্ছেন। সেই নম্বর হয়তো কোনও সাইবার অপরাধীর ফাঁদ। ব্যস, মুহূর্তে আপনি সর্বস্বান্ত। ওটিপি নিয়ে ব্যাঙ্ক থেকে সব টাকা তুলে নিচ্ছে। 
 

  • 4/10

ইতিমধ্যেই এই বিষয়ে সতর্ক করেছে দিল্লি পুলিশ। তারা জানিয়েছে, গ্যাস এজেন্সির নাম করে অনেক সময় ফোন কল বা মেসেজ আসছে। খুব সাবধান। মেসেজে কোনও লিঙ্কে যাতে ক্লিক না করেন কেউ, সেই বিষয়েও সাবধান করা হয়েছে।

  • 5/10

এক্স হ্যান্ডেলে পুলিশ লিখেছে, সাইবার অপরাধীরা নিজেদের এজেন্সির লোক পরিচয় দিয়ে ফোন করছে। তারা দাবি করছে, গ্যাস তারা বাড়িতে পৌঁছে দেবে দ্রুত। সেই লোভে পা দিচ্ছেন অনেকেই। ব্যস, মুহূর্তে সব টাকা হাওয়া।

  • 6/10

স্ক্যামাররা ভুয়ো বার্তা বা হোয়াটসঅ্যাপ লিঙ্কও পাঠায়, যেখানে লেখা থাকে, 'তাড়াতাড়ি আপনার সিলিন্ডার বুক করুন, নইলে আমাদের স্টক শেষ হয়ে যাবে,' অথবা 'তাৎক্ষণিক ডেলিভারির জন্য এই লিঙ্কে ক্লিক করুন,' অথবা 'অগ্রিম পেমেন্ট করে আপনার সিলিন্ডার বুক করুন।'
 

  • 7/10

লিঙ্কটিতে ক্লিক করলে একটি ওয়েবসাইট খুলে যায়। ব্যাঙ্কের বিবরণ, কার্ড নম্বর, ওটিপি, অথবা ইউপিআই পেমেন্ট চাওয়া হয়। পেমেন্ট করার পর, সিলিন্ডার আর আসে না এবং প্রতারকরা ব্যাঙ্ক অ্যাকাউন্ট খালি করে পালিয়ে যায়। 
 

  • 8/10

সরকার এবং তেল কোম্পানিগুলি (ইন্ডেন, ভারত গ্যাস এবং এইচপি গ্যাস) ধারাবাহিকভাবে বলে আসছে, সিলিন্ডারের কোনও উল্লেখযোগ্য ঘাটতি নেই এবং ২-৩ দিনের মধ্যে ডেলিভারি করা হচ্ছে।
 

  • 9/10

দিল্লি পুলিশ পরামর্শ দিচ্ছে, সিলিন্ডার বুকিং সর্বদা অফিসিয়াল অ্যাপ, ওয়েবসাইট বা IVRS নম্বরের মাধ্যমে করা উচিত (যেমন Indane-এর জন্য 7718955555)। কোনও অজানা বার্তা, লিঙ্ক বা কল বিশ্বাস করবেন না। 
 

  • 10/10

যদি আপনি সাইবার জালিয়াতির কোনও ঘটনার সম্মুখীন হন, তাহলে অবিলম্বে 1930 (জাতীয় সাইবার ক্রাইম হেল্পলাইন) নম্বরে কল করুন অথবা cybercrime.gov.in-এ অভিযোগ দায়ের করুন।
 

Advertisement
Advertisement