Advertisement

দেশ

El Nino: এ বছর গ্রীষ্ম ভয়াল রূপ নেবে, বৃষ্টিও কম হতে পারে, কেন?

Aajtak Bangla
Aajtak Bangla
  • 25 Feb 2026,
  • Updated 12:31 PM IST
  • 1/11

বিজ্ঞানীদের মতে বিশ্বের অন্যতম প্রভাবশালী জলবায়ু পরিবর্তনের ঘটনাগুলির মধ্যে একটি হল, 'এল নিনো'। যা আরও শক্তিশালী হয়ে উঠেছে এবং তার নেপথ্যে রয়েছে এক নতুন ও অপ্রত্যাশিত কারণ। 

  • 2/11

আমেরিকার ডিউক বিশ্ববিদ্যালয়ের নিকোলাস স্কুল অফ এনভায়রনমেন্টের গবেষকরা আবিষ্কার করেছেন, সমুদ্রের জলের লবণাক্ততা এল নিনোর তীব্রতাকে উল্লেখযোগ্য ভাবে প্রভাবিত করতে পারে। গবেষণাটি প্রকাশিত হয়েছে জিওফিজিক্যাল রিসার্চ লেটার্স জার্নালে। 

  • 3/11

গবেষণায় দেখা গিয়েছে, প্রশান্ত মহাসাগরে লবণাক্ততা এল নিনো তীব্রতা প্রায় ২০ শতাংশ পর্যন্ত বাড়িয়ে দিতে পারে। চরম মাত্রার এল নিনো ঘটার সম্ভাবনা দ্বিগুণ হতে পারে। 

  • 4/11

এল নিনো একটি পুনরাবৃত্তি জলবায়ু পরিবর্তনের ঘটনা যা ২ থেকে ৭ বছর অন্তর ঘটে। 

  • 5/11

ঐতিহাসিক ভাবে এল নিনো বছরের অন্তত অর্ধেক সময়েই ভারতে স্বাভাবিকের চেয়ে কম বৃষ্টি হয়েছে। শক্তিশালী ওই এল নিনো বছরে দেশের কোথাও না কোথাও খরার সম্ভাবনা প্রায় ৬০% শতাংশ। 

  • 6/11

ভারত ঘন ঘন তাপপ্রবাহ ও দীর্ঘ শুষ্ক গ্রীষ্মের মুখোমুখি হয়। অনিয়মিত আবহাওয়া জলের সঙ্কট বাড়াবে এবং কৃষিতে স্থায়ী প্রভাব পড়বে। 

  • 7/11

২০২৬ সালের দ্বিতীয়ার্ধে সম্ভাব্য একটি এল নিনোর ইঙ্গিত দেখা যাচ্ছে। ভারতের মৌসুমি বৃষ্টিপাতের উপর এল নিনোর প্রভাব পড়বেয
 

  • 8/11

ভারতের মতো জলবায়ু-ঝুঁকিপূর্ণ দেশের জন্য আরও নির্ভুল ও আগাম পূর্বাভাস অত্যন্ত গুরুত্বপূর্ণ। 

  • 9/11

যখন সমুদ্রপৃষ্ঠের তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় ২ ডিগ্রি সেলসিয়াস বা তার বেশি বেড়ে যায় এবং দীর্ঘ সময় ধরে স্থায়ী হয়, তখন তাকে ‘সুপার এল নিনো’ বলা হয়।

  • 10/11

সুপার এল নিনো হলে বিশ্বজুড়ে চরম আবহাওয়ার ঘটনা বাড়তে পারে। দক্ষিণ আমেরিকার কিছু অঞ্চলে অতিবৃষ্টি ও বন্যা, আবার অস্ট্রেলিয়া ও দক্ষিণ-পূর্ব এশিয়ায় খরা দেখা দিতে পারে। 

  • 11/11

২০২৬ যে নিশ্চিতভাবেই সুপার এল নিনো হবে, এমনটা বলা যাচ্ছে না। আগামী কয়েক মাসে প্রশান্ত মহাসাগরের সাব-সারফেস তাপমাত্রা ও বায়ুপ্রবাহের পরিবর্তনই ঠিক করে দেবে পরিস্থিতি কোন দিকে মোড় নেবে।

Advertisement
Advertisement