Advertisement

দেশ

North Sikkim Lachen News Update: নর্থ সিকিমে লাচেনের অবস্থা কতটা ভয়াবহ? ৯ ছবিতে দেখে নিন

Aajtak Bangla
Aajtak Bangla
  • গ্যাংটক,
  • 07 Apr 2026,
  • Updated 12:22 PM IST
  • 1/9

প্রকৃতির রোষে ফের কার্যত বিচ্ছিন্ন হয়ে পড়ল উত্তর সিকিমের একটা বড় অংশ। তারাম চু-তে রাস্তার একটি বিশাল অংশ ধসে নদীগর্ভে তলিয়ে যাওয়ায় চুংথাং থেকে লাচেন যাওয়ার সড়ক যোগাযোগ পুরোপুরি স্তব্ধ হয়ে পড়েছে।

  • 2/9

বিপর্যস্ত এলাকার পরিস্থিতি খতিয়ে দেখতে গত কালই এক উচ্চপর্যায়ের প্রতিনিধি দল ঘটনাস্থল পরিদর্শন করেন। এই দলে ছিলেন মঙ্গনের জেলাশাসক অনন্ত জৈন এবং পুলিশ সুপার এল বি ছেত্রী।

  • 3/9

ধসের তীব্রতা এতটাই বেশি যে, রাস্তার নামনিশানা মুছে গিয়েছে অনেক জায়গায়। জেলা প্রশাসনের সঙ্গে ছিলেন মহকুমা শাসক (চুংথাং) অরুণ ছেত্রী এবং এসডিপিও চন্দন ছেত্রী-সহ উচ্চপদস্থ আধিকারিকরা।

  • 4/9

পরিদর্শনকারী দলটি ক্ষতিগ্রস্ত এলাকাটি দীর্ঘক্ষণ ঘুরে দেখেন। মাটির তলার পরিস্থিতি এবং ধস কতখানি বিপজ্জনক আকার নিতে পারে, সে বিষয়ে বিস্তারিত আলোচনা হয় সেখানে উপস্থিত বিআরও (BRO) আধিকারিকদের সঙ্গে।

  • 5/9

সীমান্ত সড়ক সংস্থা বা বিআরও-র ৮৬ আরসিসি-র কম্যান্ডার এবং অফিসার কমান্ডিংরা বর্তমানে এই রাস্তাটি সংস্কারের দায়িত্বে রয়েছেন। তাঁদের কাছ থেকে মেরামতির সম্ভাব্য সময়সীমা জানতে চান জেলাশাসক।

  • 6/9

পাহাড়ি এই গুরুত্বপূর্ণ রুটটি বন্ধ হয়ে যাওয়ায় স্থানীয় বাসিন্দা থেকে শুরু করে পর্যটক, সকলেই চরম ভোগান্তির মুখে পড়েছেন। অত্যাবশ্যকীয় পণ্য চলাচলের ক্ষেত্রেও তৈরি হয়েছে গভীর অনিশ্চয়তা।

  • 7/9

তদন্তকারী দলটির মূল লক্ষ্য ছিল ধসের প্রকৃত কারণ খুঁজে বের করা এবং এই মুহূর্তে সাধারণ মানুষের জন্য সেখানে কোনও প্রাণের ঝুঁকি রয়েছে কি না, তা খতিয়ে দেখা।

  • 8/9

পরিদর্শন শেষে জেলাশাসক বিআরও এবং সংশ্লিষ্ট নির্মাণ সংস্থাগুলোকে স্পষ্ট নির্দেশ দিয়েছেন, যাতে অতিরিক্ত শ্রমিক ও উন্নত প্রযুক্তি ব্যবহার করে দ্রুত সড়ক যোগাযোগ স্বাভাবিক করা হয়।

 

  • 9/9

তবে কাজ শুরু হলেও আবহাওয়া এবং নিরাপত্তার বিষয়টি সবার আগে খতিয়ে দেখা হচ্ছে। প্রশাসন সূত্রে খবর, পরিস্থিতি অনুকূল থাকলে দ্রুত এই লাইফলাইন খুলে দেওয়ার চেষ্টা চলছে।

Advertisement

লেটেস্ট ফটো

Advertisement