Advertisement

দেশ

Sikkim Road Collapsed: আচমকা ভেঙে পড়ল পাহাড়ি রাস্তা, ফের বিচ্ছন্ন সিকিমের লাচেন; দেখুন PHOTOS

Aajtak Bangla
Aajtak Bangla
  • নয়াদিল্লি,
  • 05 Apr 2026,
  • Updated 3:35 PM IST
  • 1/8

Sikkim Road Collapsed: প্রকৃতি যেন ফের রুদ্রমূর্তি ধারণ করেছে হিমালয় অঙ্গে। এবার উত্তর সিকিমের লাচেন যাওয়ার পথে বড়সড় বিপর্যয়। চুংথাং থেকে লাচেনগামী রাস্তার তারামচু এলাকায় ধসের দাপটে রাস্তার বিশাল অংশ কার্যত ধুয়ে-মুছে সাফ হয়ে গিয়েছে।

  • 2/8

ফলে রবিবার থেকেই লাচেন যাওয়ার পথ সম্পূর্ণ বন্ধ করে দিল প্রশাসন। পর্যটকদের নিরাপত্তার খাতিরে ওই রুটে সমস্ত যান চলাচল আপাতত স্থগিত রাখা হয়েছে।

  • 3/8

স্মর্তব্য, ২০২৩ সালের সেই ভয়াবহ হড়পা বান বা লোনাক হ্রদ বিপর্যয়ের পর উত্তর সিকিমের এই রাস্তাটি দীর্ঘদিন বন্ধ ছিল। গত ৯ মার্চ দীর্ঘ প্রতীক্ষার পর বিআরও (BRO)-র আপ্রাণ চেষ্টায় তারামচু ব্রিজের সংযোগকারী রাস্তাটি পুনরায় খুলে দেওয়া হয়েছিল।

  • 4/8

কিন্তু মাস কাটতে না কাটতেই ফের ধসের গ্রাসে চলে গেল সেই নবনির্মিত পথ। প্রশাসনের তরফে জানানো হয়েছে, তারামচু ব্রিজের কাছে রাস্তার ভিত  সম্পূর্ণ ধসে যাওয়ায় নতুন করে সংস্কার না করা পর্যন্ত যোগাযোগ বিচ্ছিন্নই থাকবে।

 

  • 5/8

লাচেনে আটকে পড়া পর্যটকদের নিরাপদে ফিরিয়ে আনার কাজ শুরু করেছেন উদ্ধারকারীরা। সেনা ও স্থানীয় প্রশাসন কাজ শুরু করেছে।

  • 6/8

তবে পর্যটকদের জন্য আশার খবর এই যে, চুংথাং থেকে লাচুং যাওয়ার রাস্তাটি বর্তমানে একদম সচল রয়েছে। লাচুং, ইয়ুমথাং ভ্যালি এবং জিরো পয়েন্টে যাওয়ার রুটে কোনও সমস্যা নেই।

 

  • 7/8

ফলে ২ রাত ৩ দিনের প্যাকেজে যাঁরা পাহাড়ে গিয়েছেন, তাঁরা নির্বিঘ্নেই লাচুংয়ের সৌন্দর্য উপভোগ করতে পারবেন। এই মুহূর্তে পর্যটকদের অযথা আতঙ্কিত না হয়ে শান্ত থাকার পরামর্শ দিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।
 

  • 8/8

আবহাওয়া স্বাভাবিক হলে এবং ধস সরিয়ে রাস্তা মেরামত শুরু হলে ফের লাচেন অভিমুখে সবুজ সঙ্কেত মিলবে।

Advertisement
Advertisement