Advertisement

দেশ

PM Modi unveils ‘Seva Teerth’: ভারতের প্রধানমন্ত্রীর নয়া অফিস 'সেবাতীর্থ' ফোর স্টার 'GRIHA', কীরকম?

Aajtak Bangla
Aajtak Bangla
  • নয়াদিল্লি,
  • 13 Feb 2026,
  • Updated 5:05 PM IST
  • 1/13

ভারতের প্রধানমন্ত্রীর নতুন অফিস আজ থেকে সেবাতীর্থ। আজ অর্থাত্‍ শুক্রবার সেবাতীর্থে অফিসে বসেই একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে সই করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কেন্দ্রের বক্তব্য, এই সিদ্ধান্তগুলির মধ্যে দিয়ে ‘সেবা’-র আদর্শকে সামনে রেখে সমাজের বিভিন্ন স্তরের মানুষের কাছে পৌঁছনোর চেষ্টা করা হয়েছে, কৃষক, মহিলা, যুবসমাজ এবং সমাজের দুর্বল অংশ সকলেই এর আওতায়।

  • 2/13

সবচেয়ে উল্লেখযোগ্য ঘোষণা হল পিএম রাহাত (PM RAHAT) প্রকল্প। এই প্রকল্পের অধীনে দুর্ঘটনায় আহত ব্যক্তিরা সর্বোচ্চ দেড় লক্ষ টাকা পর্যন্ত নগদবিহীন চিকিৎসা সুবিধা পাবেন। 
 

  • 3/13

অনেক সময় দুর্ঘটনার পর দ্রুত চিকিৎসা না পেলে প্রাণহানির আশঙ্কা তৈরি হয়। অর্থের অভাবে চিকিৎসা বন্ধ হয়ে যাওয়ার ঘটনাও ঘটে। সরকারের দাবি, এই প্রকল্প সেই সমস্যার সমাধান করবে এবং জরুরি মুহূর্তে আর্থিক চিন্তা ছাড়াই চিকিৎসা সম্ভব হবে।

  • 4/13

মহিলাদের আর্থিক স্বনির্ভরতার লক্ষ্যে ‘লাখপতি দিদি’ কর্মসূচির লক্ষ্যও দ্বিগুণ করা হয়েছে। ইতিমধ্যেই ৩ কোটি মহিলাকে এই কর্মসূচির আওতায় আনা গিয়েছে বলে দাবি কেন্দ্রের। যা নির্ধারিত সময়ের অনেক আগেই পূর্ণ হয়েছে বলে দাবি। 

  • 5/13

এবার নতুন লক্ষ্য ২০২৯ সালের মধ্যে ৬ কোটি ‘লখপতি দিদি’ তৈরি করা। স্বনির্ভর গোষ্ঠীর মাধ্যমে ক্ষুদ্র উদ্যোগ, হস্তশিল্প, কৃষি-সহায়ক কাজ ও অন্যান্য আয়ের পথ তৈরি করে গ্রামীণ মহিলাদের আর্থিকভাবে শক্তিশালী করাই এর উদ্দেশ্য।
 

  • 6/13

কৃষিক্ষেত্রেও বড় সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কৃষি পরিকাঠামো তহবিল বা এগ্রিকালচার ইনফ্রাস্ট্রাকচার ফান্ডের পরিমাণ ১ লক্ষ কোটি টাকা থেকে বাড়িয়ে ২ লক্ষ কোটি টাকা করা হয়েছে। 
 

  • 7/13

এর মাধ্যমে শস্য সংরক্ষণ, কোল্ড স্টোরেজ, সরবরাহ ব্যবস্থা এবং কৃষিজ পণ্যের মূল্য সংযোজন পরিকাঠামো উন্নত করার লক্ষ্য নেওয়া হয়েছে। সরকারের মতে, এতে কৃষকরা ন্যায্য দাম পাবেন এবং ফসল নষ্ট হওয়ার ঝুঁকি কমবে।
 

  • 8/13

স্টার্টআপ ক্ষেত্রেও নতুন গতি আনার চেষ্টা হয়েছে। ‘স্টার্টআপ ইন্ডিয়া ফান্ড অফ ফান্ডস ২.০’-এর জন্য ১০ হাজার কোটি টাকার তহবিল অনুমোদন করা হয়েছে। গভীর প্রযুক্তি, উন্নত উৎপাদন, নতুন উদ্ভাবন এবং প্রাথমিক পর্যায়ের উদ্যোগগুলিকে আর্থিক সহায়তা দেওয়াই এর উদ্দেশ্য। এতে তরুণ উদ্যোক্তারা নতুন ধারণা বাস্তবায়নের সুযোগ পাবেন বলে আশা করা হচ্ছে।
 

  • 9/13

‘সেবাতীর্থ’ ভবনটি ৪-তারকা জিআরআইএইচএ (GRIHA) মান্যতা পেয়েছে। পরিবেশবান্ধব নির্মাণের দিক থেকে উল্লেখযোগ্য সাফল্য হিসেবে ধরা হয়। ভারতের সরকারি সবুজ ভবন মান নির্ধারণ ব্যবস্থার নাম Green Rating for Integrated Habitat Assessment (GRIHA)। 

  • 10/13

কোনও ভবন যদি ৪-স্টার GRIHA রেটিং পায়, তাহলে ধরে নেওয়া হয় সেই ভবন পরিবেশবান্ধব নকশা ও পরিচালনার ক্ষেত্রে উচ্চমান পূরণ করেছে। GRIHA তৈরি করেছে The Energy and Resources Institute (TERI), কেন্দ্রের Ministry of New and Renewable Energy-এর সহযোগিতায়। এই ব্যবস্থায় একটি ভবন পরিকল্পনা থেকে ব্যবহার পর্যন্ত কতটা পরিবেশের উপর কম চাপ ফেলছে তা মূল্যায়ন করা হয়।
 

  • 11/13

Green Rating for Integrated Habitat Assessment বা জিআরআইএইচএ হল ভারতের জাতীয় সবুজ ভবন মান নির্ধারণ ব্যবস্থা, যা The Energy and Resources Institute (টেরি) এবং Ministry of New and Renewable Energy-এর সহযোগিতায় তৈরি। এই মানদণ্ডে শক্তি সাশ্রয়, জল সংরক্ষণ, বর্জ্য ব্যবস্থাপনা, টেকসই নির্মাণসামগ্রী ব্যবহার এবং অভ্যন্তরীণ পরিবেশের গুণমান বিচার করা হয়।
 

  • 12/13

ফোর স্টার মানে হল উচ্চমানের পরিবেশ-দক্ষ নকশা ও পরিচালনা, অর্থাৎ শক্তি খরচ কম, জল ব্যবহারে দক্ষতা বেশি এবং কার্বন নিঃসরণ তুলনামূলক কম। ফলে প্রশাসনিক সিদ্ধান্তের পাশাপাশি পরিকাঠামোতেও টেকসই উন্নয়নের বার্তা দেওয়ার চেষ্টা স্পষ্ট।

  • 13/13

সব মিলিয়ে সেবাতীর্থ শুধুই PMO নয়, ভারতের কারিগরি দক্ষতার একটি দুর্দান্ত স্থাপত্যের নিদর্শন।

Advertisement
Advertisement