
গুজরাতে হইচই। নেপথ্যে একাধিক বিশাল সাইজের ধাতব বল। এই বল দেখতে ভিড় জমান গ্রামবাসীরা। তাদের কেউ কেউ চিৎকারও করে ওঠেন। আবার অনেকে বলটি দেখে ভয়ে পালিয়ে যান। প্রথমে একটি বল পড়লেও স্থানীয় সূত্রে খবর, পরে একাধিক বল পাওয়া যায় একাধিক গ্রাম থেকে।
গুজরাতের সুরেন্দ্রনগর জেলার সায়লা গ্রামে প্রথম বলটি পড়েছিল। এলাকার বাসিন্দারা জানিয়েছেন, সম্প্রতি আকাশ থেকে একটি ধাতব বল (বা একাধিক) পড়ে। বলগুলো জমিতে ছড়িয়ে পড়ে। যা দেখতে ভিড় জমে যায় এলাকায়। অনেকে আতঙ্কিত হয়ে পড়েন।
আরও পড়ুন : আজই প্রবল ঝড়-বৃষ্টির পূর্বাভাস, কোন কোন জেলায়?
জানা যাচ্ছে, গত ৩ দিন ধরে, খেদা জেলার উমরেথ এবং নদিয়াদ ও আনন্দ জেলার তিনটি গ্রামে একাধিক কালো এবং রুপোলি ধাতব বল মিলেছে। এই অদ্ভুত ঘটনার পরিপ্রেক্ষিতে, ফিজিক্যাল রিসার্চ ল্যাবরেটরি সেই গ্রামে যায়। মহাকাশ বিজ্ঞান নিয়ে গবেষণা করে ওই সংস্থা।
জানা গেছে, প্রথম বলটি একটি বাড়ি থেকে কিছুটা দূরে পড়েছিল তাই কোনও ক্ষয়ক্ষতি হয়নি। এবং অন্য দুটি জায়গায় এই বলগুলি খোলা জায়গায় পড়েছিল বলে কেউ আঘাত পাননি বা হতাহতের কোনও ঘটনা ঘটেনি।
সূত্রের খবর, প্রাথমিক তদন্তে দেখা যাচ্ছে অদ্ভুত ধাতব বলগুলি একটি স্যাটেলাইটের ধ্বংসাবশেষ।