Advertisement

ধর্ম

Puri Jagannath Snan Yatra: পুরীতে জগন্নাথদেবের স্নানযাত্রা কেমন হচ্ছে? ১০ ছবিতে মহাস্নান দর্শন করুন

Aajtak Bangla
Aajtak Bangla
  • পুরী,
  • 29 Jun 2026,
  • Updated 12:13 PM IST
  • 1/10

আজ দেবস্নান পূর্ণিমা । পুরীতে উদযাপিত হচ্ছে জগন্নাথদেবের পবিত্র স্নানযাত্রা ৷ এই উৎসব চলাকালীন, স্নান মণ্ডপে ভগবান জগন্নাথ, বলরাম ও দেবী সুভদ্রা এবং সুদর্শনকে ১০৮টি পবিত্র সুগন্ধি জলের কলসি দিয়ে আনুষ্ঠানিকভাবে স্নান করানো হচ্ছে । 
 

  • 2/10

 স্নানের জন্য ব্যবহৃত জলটি পুরীর মন্দিরের 'সোনার কুয়ো' (স্বর্ণ কূপ) নামক একটি বিশেষ কুয়ো থেকে আনা হয় । এই জল চন্দন, ফুল ও কর্পূর দিয়ে পবিত্র করা হয় । ভক্তদের সামনে স্নান করার পর মহাপ্রভু গজানন বেশে আবির্ভূত হবেন আজ । 
 

  • 3/10

গঙ্গাজল, ডাবের জল, নানা সুস্বাদু ফলের রস, চন্দন ও দুর্লভ ভেষজ দ্রব্যের মিশ্রণে আনুষ্ঠানিকভাবে শুরু হবে এই স্নানের মহোৎসব। প্রতি বছরের মতো এবারও ভক্তদের জন্য রাখা হয়েছে ছোট ছোট মাটির হাঁড়ির বিশেষ ব্যবস্থা। স্নানপর্ব সাঙ্গ হতেই তিন বিগ্রহকে সাজানো হবে অপরূপ ‘গজবেশ’ বা গণেশ বেশে।
 

  • 4/10


স্নানের পর অতিরিক্ত জলের কারণে বিগ্রহগুলির রং কিছুটা বিবর্ণ হয়ে যায় । এই কারণে বিশ্বাস করা হয় যে দেবতারা অসুস্থ (জ্বর) হয়ে পড়েছেন । পরবর্তী ১৫ দিন তাঁদের লোকচক্ষুর আড়ালে 'অনবসরা' ঘরে রাখা হয় এবং আয়ুর্বেদিক চিকিৎসা ও পথ্য দেওয়া হয় । এই ১৫ দিন পর নবযৌবন রূপে দর্শনের জন্য তাঁরা পুনরায় গর্ভগৃহ থেকে বাইরে আসেন, যা 'নেত্রোৎসব' বা 'নবযৌবৎসবে'র আকারে পালিত হয় ।

  • 5/10

আজ স্নানযাত্রার পবিত্র অনুষ্ঠান উপলক্ষে পুরী ধামে লক্ষ লক্ষ ভক্তের সমাগম হয়েছে ৷ কোনওরকম অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা রয়েছে ৷ 

  • 6/10

পৌরাণিক কাহিনি ও লোকবিশ্বাস বলে, রাজকীয় এই মহাস্নানের পরেই মানব লীলারত মহাপ্রভুর প্রবল জ্বর আসে। তাই স্নানযাত্রার পর থেকে টানা ১৫ দিন বা এক পক্ষকাল প্রভু ভক্তদের দর্শনের আড়ালে থাকেন, যাকে বলা হয় অনবসর কাল। 

  • 7/10

 এই নিভৃতবাস কাটিয়ে সুস্থ হয়ে ওঠার পর প্রভু যখন রাজবেশে ভক্তদের মাঝে ফিরে আসেন, তখনই শুরু হয় বিশ্বখ্যাত রথযাত্রার কাউন্টডাউন।  এরপর রথে চড়ে মাসির বাড়ি বেড়াতে যান তাঁরা। জগন্নাথ, বলরাম ও সুভদ্রার এই যাত্রাই রথযাত্রা নামে পরিচিত।
 

  • 8/10

হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান উৎসব রথযাত্রা  । প্রতি বছর আষাঢ় মাসের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতে জগন্নাথদেব, বলভদ্র ও দেবী সুভদ্রার মহারথযাত্রা অনুষ্ঠিত হয়।  শাস্ত্রমতে ভক্তিভরে রথযাত্রা পালন করলে ভগবান জগন্নাথের আশীর্বাদ লাভ হয় এবং পরিবারে সুখ, শান্তি ও মঙ্গল বজায় থাকে বলে প্রচলিত বিশ্বাস।
 

  • 9/10

বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা অনুযায়ী, এ বছর অর্থাৎ ২০২৬ সালে রথযাত্রা পড়ছে আগামী ১৬ জুলাই বৃহস্পতিবার। দ্বিতীয়া তিথি শুরু হচ্ছে ১৫ জুলাই দুপুর ১:৪৬ মিনিটে, এবং দ্বিতীয়া তিথি শেষ হচ্ছে ১৬ জুলাই সকাল ১১:৪৪ মিনিটে। এবার উল্টোরথ নিয়ে যদি কথা বলি, তাহলে এবছর অর্থাৎ ২০২৬ সালে উল্টো রথের দিনক্ষণ রয়েছে ২৪ জুলাই ২০২৬ শুক্রবার।

  • 10/10

রথে চড়ে মাসি গুণ্ডিচার বাড়ি যাবেন জগন্নাথ, বলরাম ও সুভদ্রা। প্রতি বছর রথযাত্রা উপলক্ষ্যে পুরীতে জগন্নাথ, বলরাম ও সুভদ্রার জন্য তিনটি পৃথক রথ প্রস্তুত করা হয়। অক্ষয় তৃতীয়া থেকে শুরু হয় রথ নির্মাণের কাজ। এবারও পুরীতে রথযাত্রার প্রস্তুতি শুরু হয়ে গেছে। 

Advertisement
Advertisement