
XAT 2022 Admit Card: জেভিয়ার স্কুল অফ ম্যানেজমেন্ট (এক্সএলআরআই বা XLRI) জেভিয়ার অ্যাপ্টিটিউট টেস্ট ২০২২ (XAT 2022)-এর অ্য়াডমিট কার্ড প্রকাশ করেছে। এই পরীক্ষা (XAT 2022) নেওয় হবে ২০২২ সালের ০২ জানুয়ারি। প্রতিষ্ঠানের সরকারি ওয়েবসাইট থেকে অ্য়াডমিট কার্ড ডাউনলোড করা যাবে। সরকারি ওয়েবসাইটটি হল xatonline.in।
পিছিয়ে গেল
প্রতিষ্ঠান আগে জানিয়েছিল, অ্যাডমিট কার্ড (XAT 2022 Admit Card) প্রকাশিত হবে ২০ ডিসেম্বর। তবে পরে তা পিছিয়ে দেওয়া হয়েছে। জেভিয়ার অ্যাপ্টিটিউট টেস্ট (XAT) একটি সর্বভারতীয় স্তরের পরীক্ষা। ম্যানেজমেন্টে ভর্তি হওয়ার জন্য এটি নেওয়া হয়। বিভিন্ন এমবিএ, পিজিডিএম কোর্সে ভর্তির জন্য এই পরীক্ষা নেওয়া হয়ে থাকে।
জেভিয়ার অ্যাপ্টিটিউট টেস্ট ২০২২-এর অ্য়াডমিট কার্ড (XAT 2022 Admit Card) ডাউনলোড করতে হলে-
প্রথম স্টেপ- সবার আগে সরকারি ওয়েবসাইটে যেতে হবে। সেটি হল xatonline.in
দ্বিতীয় স্টেপ- এরপর হোমপেজে লগ ইন বটনে ক্লিক করুন
তৃতীয় স্টেপ- এবার আপনি নিজের জেভিয়ার অ্যাপ্টিটিউট টেস্ট আইডি আর জন্মের তারিখ দিন
চতুর্থ স্টেপ- অ্যাডমিট কার্ড স্ক্রিনে দেখা যাবে। সেটা ডাউনলোড করুন
ন
পঞ্চম স্টেপ- এবার সেটির একটা প্রিন্ট আউট রেখে দিন
৩ ঘণ্টা সময়
পরীক্ষার্থীদের জন্য যে কেন্দ্র নির্ধারিত হয়েছে, সেখানে কয়েকটি ডকুমেন্ট নিয়ে যেতে হবে। তাঁদের বৈধ পরিচয়পত্র এবং অ্যাডমিট কার্ড (XAT 2022 Admit Card) নিয়ে যেতে হবে। পরীক্ষায় চারটি অংশ রয়েছে। মোট নম্বর ১০০। এগুলি এমসিকিউ ধরনের প্রশ্ন। পরীক্ষার জন্য বরাদ্দ সময় ৩ ঘণ্টা।
আরও পড়ুন: দশম-দ্বাদশ পাশেই নৌসেনায় চাকরি, ৪৩ হাজার টাকা পর্যন্ত বেতন
প্রশ্নের জন্য নম্বর
প্রতিটি ঠিক উত্তরের জন্য বরাদ্দ রয়েছে ১ নম্বর করে। তবে ভুল উত্তর দিলে নম্বর কাটা যাবে। মানে নেগেটিভ রয়েছে। একটি প্রশ্নের উত্তর ভুল দিলে ০.২৫ নম্বর কেটে নেওয়া হবে।
অ্যাডমিট কার্ড ডাউনলোড করার জন্য এখানে ক্লিক করুন।