Advertisement

Abhishek Banerjee: 'মমতা সরকারের সবচেয়ে বড় ব্র্যান্ড অ্যাম্বাসাডর মোদী,' কেন এমন বললেন অভিষেক?

নরেন্দ্র মোদীকে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের সবচেয়ে বড় ব্র্যান্ড অ্যাম্বাসাডর বলে উল্লেখ করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। যে ঝাড়গ্রামে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঝালমুড়ি খেয়েছিলেন, মঙ্গলবার সেখানে দাঁড়িয়েই তাঁকে তীব্র কটাক্ষ করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক।

অভিষেক বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়
Aajtak Bangla
  • ঝাড়গ্রাম ,
  • 21 Apr 2026,
  • अपडेटेड 8:30 PM IST
  • মোদী মমতা সরকারের সবচেয়ে বড় ব্র্যান্ড অ্যাম্বাসাডর
  • ঝাড়গ্রামে ঝালমুড়ি খেয়েছিলেন প্রধানমন্ত্রী
  • সেখানে দাঁড়িয়ে কেন এ কথা বললেন অভিষেক?

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের সবচেয়ে বড় ব্র্যান্ড অ্যাম্বাসাডর বলে উল্লেখ করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। যে ঝাড়গ্রামে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঝালমুড়ি খেয়েছিলেন, মঙ্গলবার সেখানে দাঁড়িয়েই তাঁকে তীব্র কটাক্ষ করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। 

অভিষেকের অভিযোগ, ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের সভা ছিল। কিন্তু প্রধানমন্ত্রী আসবেন বলে আদিবাসী জনজাতি সম্প্রদায়ের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনকে অপেক্ষা করিয়ে রাখা হয়েছিল, কপ্টার ল্যান্ডিংয়ের অনুমতি দেওয়া হয়নি। তিনি বলেন, 'হেমন্ত সোরেনকে আটকে রেখে ঝাড়গ্রামে দাঁড়িয়ে ঝালমুড়ি খাচ্ছিলেন।'

বাংলার আইনশৃঙ্খলা নিয়ে BJP-র লাগাতার প্রচারের বিরুদ্ধে এদিন তীব্র কটাক্ষ করেন অভিষেক। ঝালমুড়ির প্রসঙ্গ টেনে তিনি বলেন, 'মমতা বন্দ্যোপাধ্যায়কে যাঁরা দিবারাত্রি আক্রমণ করেন, আইনশৃঙ্খলা নিয়ে প্রশ্ন তোলেন। আমি গত ১৫ বছরে গুজরাটে কোথাও নরেন্দ্র মোদীকে ঝালমুড়ি খেতে দেখিনি। মধ্যপ্রদেশে কোথাও দেখিনি।’ তাঁর তোপ, ‘২০১১ সালের আগে যদি এই ঘটনা ঘটত, প্রধানমন্ত্রীর হেলিকপ্টার ঝাড়গ্রামে নামত না, আকাশেই চক্কর কাটত।'

অভিষেক আরও বলেন, 'মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের সবচেয়ে বড় ব্র্যান্ড অ্যাম্বাসাডর প্রধানমন্ত্রী মোদী।' কিন্তু এ কথা কেন বললেন তিনি? ব্যাখ্যা দিয়ে তৃণমূল সাংসদ বলেন, ' ঝাড়গ্রামে ২০১১ সালের আগে মানুষ ১০টার পরে বেরোতেন না। সেখানে প্রধানমন্ত্রী ঝালমুড়ি খাচ্ছেন, এটাই মমতা সরকারের উন্নয়ন। যে পাহাড়ে নয়ের দশকের পরে কোনও মুখ্যমন্ত্রী বা কেন্দ্রীয় মন্ত্রী যেতে পারতেন না, সেখানে অমিত শাহ এসে মিটিং করছেন।'

 

Read more!
Advertisement
Advertisement