Advertisement

West Bengal Election Result: কত আসনে এগিয়ে তৃণমূল? বড় পূর্বাভাস অখিলেশের, তবে দিলেন সতর্কবার্তাও

বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায়ই ফের ক্ষমতায় আসছেন বলে পূর্বাভাস দিলেন অখিলেশ যাদব। শুধু তাই নয়, কত আসনে তৃণমূল এগিয়ে থাকতে পারে, তা-ও জানিয়ে দিলেন সপা সাংসদ। তবে তৃণমূলের কর্মীদের জন্য দিলেন বিশেষ সতর্কবার্তা।

কী সতর্কবার্তা দিলেন অখিলেশ? কী সতর্কবার্তা দিলেন অখিলেশ?
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 03 May 2026,
  • अपडेटेड 5:59 PM IST
  • ফের ক্ষমতায় আসছেন দিদি
  • বড় পূর্বাভাস দিলেন অখিলেশ
  • কর্মীদের দিলেন বিশেষ বার্তা

বাংলায় দিদি আছেন এবং দিদিই থাকবেন। এমনটাই মনে করছেন সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব। বাংলার ফলাফল প্রকাশ হতে আর কয়েক ঘণ্টা বাকি। তার আগে বড়সড় পূর্বাভাস দিলেন সপা সাংসদ। কত আসন নিয়ে তৃণমূল ক্ষমতায় আসতে পারেন, তা-ও বললেন অখিলেশ। 

এক্স হ্যান্ডলে একটি দীর্ঘ পোস্ট করে অখিলেশ ফলতা বিধানসভা কেন্দ্রে পুনর্নির্বাচন নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেন। তিনি লেখেন, 'BJP মিথ্যের সোন পাপড়ি। একটা মিথ্যের উপর অপর একটা মিথ্যে সাজায় ওরা। ফলতা বিধানসভা কেন্দ্রে দ্বিতীয়বার ভোট করার সিদ্ধান্ত প্রমাণ করছে, BJP ওদের লজ্জাজনক হারের জন্য প্রস্তুত নয় এবং মুখ লোকানোর বাহানা খুঁজছে। নির্বাচন কমিশন মিডিয়া রিপোর্টের উপর ভিত্তি করে এই সিদ্ধান্ত নিয়েছে। তার মানে কি মিডিয়া বুথের ভিতরও পৌঁছে গিয়েছিল? তেমনটা তো নিয়মবিরুদ্ধ। বুথগুলির নিরাপত্তায় তো কেন্দ্রীয় বাহিনী ছিল। বুথ ক্যাপচারিংয়েরও অভিযোগ রয়েছে। অর্থাৎ নির্বাচন কমিশনের অবজার্ভারদের ভূমিকা সন্দেহজনক। ওদের তো আগে বরখাস্ত করা উচিত। যদি সত্যিই কোনও বুথে গন্ডোগোল হয়ে থাকে তবে ওই আধিকারিকদের থেকে পুনর্নির্বাচনের খরচও নেওয়া উচিত।' অখিলেশের সংযোজন, 'জনতাও জানেন, যদি সত্যিই এমন কোনও ঘটনা ঘটে থাকত, তবে এতক্ষণে একাধিক ভিডিও সামনে আসত। এটা BJP-র তৈরি করা আরও একটি মিথ্যা।'

মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূলের জয় নিয়ে সম্পূর্ণ আশাবাদী অখিলেশ যাদব। তিনি বলেন, 'BJP যতই ষড়যন্ত্র করুক না কেন, TMC ২৩৪ আসনে এগিয়ে রয়েছে। ফলাফল বদলে দেওয়ার চেষ্টা করছে BJP, তবে তৃণমূলের সতর্ক কর্মীরা সেই চেষ্টা ব্যর্থ করে দেবেন। জোড়াফুলের কর্মীদের কাছে আমার আর্জি যতক্ষণ না হাতে জয়ের প্রমাণ পাচ্ছেন সতর্ক থাকবেন, ততক্ষণ বিশ্রাম নেবেন না।'

 

Read more!
Advertisement
Advertisement