Advertisement

West Bengal Assembly Election Result 2026: অশান্তির আশঙ্কা বাড়ছে, মমতা-অভিষেকে বাড়ির সামনে বাহিনী মোতায়েনের নির্দেশ দিল কমিশন

অশান্তির আশঙ্কায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের নির্দেশ দিয়েছে কমিশন। প্রশাসনিক সূত্রে খবর, সম্ভাব্য অশান্তি এড়াতেই এই কড়া পদক্ষেপ নেওয়া হয়েছে।

Aajtak Bangla
  • কলকাতা,
  • 04 May 2026,
  • अपडेटेड 1:48 PM IST
  • ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের গণনা ঘিরে রাজ্যে যখন পরিবর্তনের ইঙ্গিত স্পষ্ট হচ্ছে, ঠিক তখনই একের পর এক অশান্তির খবর সামনে আসতে শুরু করেছে।
  • পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হওয়ায় সতর্ক হয়ে উঠেছে ভারতের নির্বাচন কমিশন।

২০২৬ সালের বিধানসভা নির্বাচনের গণনা ঘিরে রাজ্যে যখন পরিবর্তনের ইঙ্গিত স্পষ্ট হচ্ছে, ঠিক তখনই একের পর এক অশান্তির খবর সামনে আসতে শুরু করেছে। পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হওয়ায় সতর্ক হয়ে উঠেছে ভারতের নির্বাচন কমিশন।

অশান্তির আশঙ্কায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের নির্দেশ দিয়েছে কমিশন। প্রশাসনিক সূত্রে খবর, সম্ভাব্য অশান্তি এড়াতেই এই কড়া পদক্ষেপ নেওয়া হয়েছে।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত প্রাথমিক ট্রেন্ডে বিজেপি রাজ্যের ১৯১টি আসনে এগিয়ে রয়েছে। অন্যদিকে তৃণমূল এগিয়ে ৯৭টি আসনে। বাম জোট ৩টি এবং অন্যান্য দল ২টি আসনে এগিয়ে। এই ট্রেন্ড সামনে আসতেই রাজ্যের বিভিন্ন প্রান্তে বিজেপি কর্মী-সমর্থকদের উচ্ছ্বাস চোখে পড়ছে, কোথাও গেরুয়া আবির, কোথাও লাড্ডু বিলি করে বিজয় উদ্‌যাপন চলছে।

তবে এই উচ্ছ্বাসের মাঝেই উঠে আসছে হিংসার অভিযোগ। সূত্রের খবর, আসানসোলে স্লোগান-পালটা স্লোগানকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায়, যা রণক্ষেত্রের চেহারা নেয়। অভিযোগ, কাউন্টিং হলের বাইরেই তৃণমূল নেতা-কর্মীদের ওপর হামলা চালানো হয়েছে, এবং এই ঘটনায় বিজেপি সমর্থকদের দিকেই অভিযোগের আঙুল উঠেছে।

শুধু তাই নয়, নোয়াপাড়াবীজপুর কেন্দ্রেও বুথের ভিতরে তৃণমূল প্রার্থীদের উপর হামলার অভিযোগ উঠেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সংশ্লিষ্ট পুলিশ কমিশনার ও জেলাশাসককে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন।

সব মিলিয়ে, গণনা পর্বের মাঝেই রাজ্যের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ বাড়ছে। প্রশাসন ও কমিশনের কড়া নজরদারিতে পরিস্থিতি কতটা নিয়ন্ত্রণে থাকে, এখন সেদিকেই তাকিয়ে রাজনৈতিক মহল।

 

Read more!
Advertisement
Advertisement