Advertisement

Debasish Kumar: 'এই ঘটনায় আরও মার্জিন বাড়বে...', আয়কর হানার পরে বলছেন TMC-র দেবাশিস

শুক্রবার পশ্চিমবঙ্গে সক্রিয় ছিল আয়কর বিভাগ। তারা রাসবিহারী কেন্দ্রের তৃণমূল প্রার্থী দেবাশিস কুমারের বাড়িতে সকাল থেকেই হানা দেয়। ৯ ঘণ্টা ধরে চলে তল্লাশি। এরপর সংবাদ মাধ্যমের সামনে মুখ খোলেন দেবাশিস। তিনি জানান, এই তল্লাশির জন্য আখেরে তাঁর জয়ের মার্জিন আরও বাড়বে। রাসবিহারী কেন্দ্রের মানুষ এর উত্তর দেবে। 

দেবাশিস কুমারদেবাশিস কুমার
Aajtak Bangla
  • কলকাতা,
  • 18 Apr 2026,
  • अपडेटेड 8:51 AM IST
  • শুক্রবার পশ্চিমবঙ্গে সক্রিয় ছিল আয়কর বিভাগ
  • রাসবিহারী কেন্দ্রের তৃণমূল প্রার্থী দেবাশিস কুমারের বাড়িতে সকাল থেকেই হানা দেয়
  • ৯ ঘণ্টা ধরে চলে তল্লাশি

শুক্রবার পশ্চিমবঙ্গে সক্রিয় ছিল আয়কর বিভাগ। তারা রাসবিহারী কেন্দ্রের তৃণমূল প্রার্থী দেবাশিস কুমারের বাড়িতে সকাল থেকেই হানা দেয়। ৯ ঘণ্টা ধরে চলে তল্লাশি। এরপর সংবাদ মাধ্যমের সামনে মুখ খোলেন দেবাশিস। তিনি জানান, এই তল্লাশির জন্য আখেরে তাঁর জয়ের মার্জিন আরও বাড়বে। রাসবিহারী কেন্দ্রের মানুষ এর উত্তর দেবে। 

প্রসঙ্গত, তৃণমূল কংগ্রেসের হাই প্রোফাইল প্রার্থী দেবাশিস কুমার। তিনি আসন্ন বিধানসভা ভোটে কলকাতার রাসবিহারী কেন্দ্রের প্রার্থী। আর তাঁর বাড়িতেই শুক্রবার হানা দেয় আইটি বিভাগ। রাসবিহারীতেই তাঁর শ্বশুরবাড়িতে সকাল ৫টা দিয়ে তল্লাশি চালান হয়। পাশাপাশি বালিগঞ্জে তাঁর কাউন্সিলর অফিসেও চলে তল্লাশি। প্রায় ৯ ঘণ্টা ধরে চলে রেড। তারপর সঙ্গে কিছু নথি, কয়েকটি ব্যাগ, সুটকেস এবং প্রিন্টার নিয়ে বেরিয়ে যান। আর তারপরই মুখ খোলেন দেবাশিস কুমার। তিনি জানান, যা হয়েছে তাতে তাঁর ভোটই বাড়বে। 

তিনি সংবাদ মাধ্যমকে বলেন, 'রাসবিহারী কেন্দ্রের মানুষ এর উত্তর দেবে। যা নথি ছিল, সবই দেখান হয়েছে। এই ঘটনার পর মার্জিন আরও বাড়বে। ওরা বলুক কোন মামলা। আমি তারপর কাউন্টারে বলব।'

পাশাপাশি দেবাশিসের দাবি, আইটি আধিকারিকেরা তাঁর সঙ্গে ভাল ব্যবহার করেছেন। তিনিও আধিকারিকদের সব প্রশ্নের উত্তর দিয়েছেন। 

মাথায় রাখতে হবে, শুক্রবার দেবাশিসের পাশাপাশি মমতা বন্দ্যোপাধ্যায়ের মনোনয়নের প্রস্তাবক মিরাজ শাহের বাড়িতেও এদিন রেড চালায় আয়কর বিভাগ। সেখান থেকেও কিছু নথি বের করে নিয়ে যান তাঁরা। 

আর নির্বাচনের আগে এই আয়কর দফতরের অভিযানে সরগরম হয়েছে রাজ্য রাজনীতি। তৃণমূল কংগ্রেসের তরফ থেকে বারবার দাবি করা হচ্ছে, বেছে বেছে তাঁদের দলের লোকদের 'হ্যারাজ' করতেই এই ধরনের রেড চালান হচ্ছে। নির্বাচনের আগে এভাবেই প্রার্থীদের ব্যস্ত রাখতে চাইছে বিজেপি। 

এই প্রসঙ্গে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও সরব হন। তিনি দাবি করেন, ভোটের আগেই কেন্দ্রীয় এজেন্সিগুলিকে ব্যবহার করে তৃণমূলকে সমস্যায় ফেলতে চাইছে বিজেপি। এমনকী তাঁর গাড়িও সার্চ করতে চেয়েছিল কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী বলে দাবি করেন তিনি। প্রার্থীর বাড়িতে চলছে তল্লাশি। কিন্তু বিজেপির বিরুদ্ধে কিছু হচ্ছে না। এমন পরিস্থিতিতে কর্মী সমর্থকদের ভয় না পেয়ে লড়াই করার বার্তা দিয়েছেন তিনি। 

Advertisement

যদিও এই ধরনের অভিযোগ মানতে চায়নি বিজেপি। তাদের দাবি, দলের সঙ্গে কোনও কেন্দ্রীয় সংস্থার যোগ নেই। তারা নিজেদের মতো কাজ করছে।
 

 

Read more!
Advertisement
Advertisement