
পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন ২০২৬: রাসবিহারী
মহানগরের প্রাণকেন্দ্রে দক্ষিণ কলকাতা লোকসভার একটি বড় অংশ নিয়ে রাসবিহারী বিধানসভা এলাকা। কলকাতা পুরসভার ৯টি ওয়ার্ড এই বিধানসভা অন্তর্গত। এই বিধানসভা বেশ কিছু উল্লেখযোগ্য এবং গুরুত্বপূর্ণ এলাকা নিয়ে গঠিত। যেমন বালিগঞ্জ, লেক মার্কেট, দেশপ্রিয় পার্ক, সাউদার্ন অ্যাভিনিউ এবং গড়িয়াহাটের একটি অংশ। মূলত উচ্চ মধ্যবিত্ত এবং উচ্চবিত্ত শ্রেণির মানুষের বসবাস এই সমস্ত এলাকায়, রয়েছে বাজার এবং একাধিক সাংস্কৃতিক স্থল।
রাসবিহারী বিধানসভা এলাকা গঠিত হয়েছিল ১৯৫৭ সালে। ১৭ বার নির্বাচন হয়েছে এখানে। সেই তালিকায় রয়েছে ১৯৯৮ সালের উপনির্বাচনও। কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেস এই বিধানসভায় ৬ বার করে জয়ী হয়েছে। এছাড়াও ১৯৬২, ১৯৬৭ এবং ১৯৬৯ সালে ...
পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন ২০২৬: রাসবিহারী
মহানগরের প্রাণকেন্দ্রে দক্ষিণ কলকাতা লোকসভার একটি বড় অংশ নিয়ে রাসবিহারী বিধানসভা এলাকা। কলকাতা পুরসভার ৯টি ওয়ার্ড এই বিধানসভা অন্তর্গত। এই বিধানসভা বেশ কিছু উল্লেখযোগ্য এবং গুরুত্বপূর্ণ এলাকা নিয়ে গঠিত। যেমন বালিগঞ্জ, লেক মার্কেট, দেশপ্রিয় পার্ক, সাউদার্ন অ্যাভিনিউ এবং গড়িয়াহাটের একটি অংশ। মূলত উচ্চ মধ্যবিত্ত এবং উচ্চবিত্ত শ্রেণির মানুষের বসবাস এই সমস্ত এলাকায়, রয়েছে বাজার এবং একাধিক সাংস্কৃতিক স্থল।
রাসবিহারী বিধানসভা এলাকা গঠিত হয়েছিল ১৯৫৭ সালে। ১৭ বার নির্বাচন হয়েছে এখানে। সেই তালিকায় রয়েছে ১৯৯৮ সালের উপনির্বাচনও। কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেস এই বিধানসভায় ৬ বার করে জয়ী হয়েছে। এছাড়াও ১৯৬২, ১৯৬৭ এবং ১৯৬৯ সালে এখানকার বিধায়ক নির্বাচিত হয়েছেন নির্দল প্রার্থী বিজয় কুমার। ১৯৫৭ এবং ১৯৭৭ সালে যথাক্রমে এই বিধানসভা থেকে জয়ী হয়েছে প্রজা সোশ্যালিস্ট পার্টি এবং CPIM। প্রথম কয়েক দশক এখানে দাপট ছিল কংগ্রেসের। তবে মমতা বন্দ্যোপাধ্যায় কংগ্রেস ছেড়ে বেরিয়ে আসার পর কংগ্রেসের প্রভাব ফিকে হয় রাসবিহারীতে। ১৯৯৮ সালের উপনির্বাচনে নয়া দল হিসেবে সেই যে এই আসন তৃণমূল কংগ্রেস জেতা শুরু করেছে, এখনও পর্যন্ত এখানে অপরাজেয় ঘাসফুল।
১৯৯৮ থেকে ২০১৬ পর্যন্ত ৫ বারের বিধায়ক ছিলেন বর্ষীয়ান তৃণমূল নেতা শোভনদেব চট্টোপাধ্যায়। ২০২১ সালে তাঁকে এই আসন থেকে সরিয়ে ভবানীপুর থেকে টিকিট দেওয়া হয়। সে বছর দেবাশিস কুমারকে রাসবিহারী আসন থেকে দাঁড় করানো হয়। BJP প্রার্থী লেফটেন্যান্ট জেনারেল সুব্রত সাহাকে ২১ হাজার ৪১৪ ভোটে হারিয়ে দেবাশিস কুমার এই আসনে জেতেন। ২০১৬ সালে শোভনদেব চট্টোপাধ্যায়ের ১৪ হাজার ৫৫৩ ভোটের মার্জিনের রেকর্ডও ভেঙে ফেলেন তিনি।
তবে ধীরে ধীরে ২০২৪ সালের লোকসভা নির্বাচনের সময় থেকেই BJP নিজেদের উপস্থিতির প্রমাণ দিতে শুরু করেছে এই বিধানসভা কেন্দ্রে। ১ হাজার ৬৯১ ভোটে এই বিধানসভা আসনে ২০২৪ সালের লোকসভা ভোটে তৃণমূলের থেকে এগিয়ে ছিল BJP। ফলত সামান্য হলেও ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের আগে এই ব্যবধান ভাবাচ্ছে শাসকদলকে।
২০২১ সালের বিধানসভা নির্বাচনের সময়কার তথ্য অনুযায়ী, রাসবিহারী বিধানসভা কেন্দ্রের মোট ভোটার ২ লক্ষ ৬ হাজার ১৩। যা ২০১৯ লোকসভা ভোটের সময়ে ছিল ১ লক্ষ ৯৯ হাজার ৮৩। সম্পূর্ণ শহুরে ভোটার অধ্যুষিত একটি কেন্দ্র হওয়ায় এখানে গ্রাম্য অঞ্চলের বিধানসভা কেন্দ্রগুলির তুলনায় ভোটের শতাংশ সর্বদাই কম থাকে। ২০২১ সালের বিধানসভা নির্বাচনে এই কেন্দ্রে ভোট পড়েছিল ৬০.৪১%। যা সাম্প্রতীক অতীতের মধ্যে সবচেয়ে কম।
এই বিধানসভা কেন্দ্র এলাকায় শহরের সমস্ত পরিকাঠামো নাগালের মধ্যেই রয়েছে। রাসবিহারী অ্যাভিনিউ, সাউদার্ন অ্যাভিনিউয়ের মতো গুরুত্বপর্ণ রাস্তা কিংবা গড়িয়াহাট রোডের মতো জমজমাট বাজার এলাকা। শহরের বিভিন্ন প্রান্তের সঙ্গে এই কেন্দ্রের যোগাযোগ ব্যবস্থাও সহজ এবং উন্নত। গণপরিবহণ যেমন বাস, অটো, ট্যাক্সি পরিষেবা এখানে সহজেই মেলে হাতের কাছে। এই কেন্দ্রের মধ্যে দিয়েই গিয়েছে কলকাতা মেট্রোর ব্লু লাইন। কালীঘাট এবং রবীন্দ্র সরোবরের মতো গুরুত্বপূর্ণ দুই মেট্রো স্টেশন রয়েছে এই কেন্দ্রে, যা সাধারণ মানুষের নিত্য যাতায়াত অনেক সহজ করেছে। সাউথ সিটি মল, একাধিক শিক্ষা প্রতিষ্ঠান এবং হাসপাতাল রয়েছে এই কেন্দ্রে। রয়েছে নানাবিধ সাংস্কৃতিক স্পটও।
ছাব্বিশের নির্বাচনের জন্য আত্মবিশ্বাসের সঙ্গেই প্রস্তুতি শুরু করেছে তৃণমূল কংগ্রেস। তবে রাসবিহারী বিধানসভা কেন্দ্রে BJP-র ভোটের হার বৃদ্ধি কিছুটা হলেও চিন্তায় রেখেছে শাসকদলকে। ফলত এবারের নির্বাচনে বিশেষ ভাবেই নজরে থাকবে রাসবিহারী বিধানসভা কেন্দ্র।
Lt. gen. (dr.) subrata saha
BJP
Ashutosh chatterjee
INC
Nota
NOTA
Preetam kundu
IND
Susmita pal
SUCI
Pankaj thakkar
IND
Romit chowdhury
NRPI
Niraj agarwal
IND
Musarat parveen
IND
Debashis nath
IND
Gopal ghosh
IND
Swapan das
BMUP
Ashutosh chatterjee
INC
Samir banerjee
BJP
Nota
NOTA
Swati ghosh
SUCI
Omprakash prajapati
BSP
Uttam kumar das
IND
Tarulata dutta
IND