
ছাব্বিশের নির্বাচনের আগে শেষ প্রচারেও একগুচ্ছ প্রতিশ্রুতি দিয়ে গেলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ব্যারাকপুরের জনসভা থেকে কলকাতাকে ভবিষ্যতের 'সিটি অফ ফিউচার' করার প্রতিশ্রুতি দিলেন প্রধানমন্ত্রী। রোজগার মেলায় যুবকদের নিয়োগপত্র দেওয়া থেকে বাংলার কনটেন্ট ক্রিয়েটরদের জন্য বড় সুযোগ আসবে বলে দাবি করেন।
প্রধানমন্ত্রী মোদী বললেন, 'বাংলার বিজেপি সরকারের প্রথম লক্ষ্য হবে, বাংলার যুবকদের বাংলাতেই রোজগারের সংস্থান করা। ৪ মে-র পরে বাংলায় প্রথমে বাংলায় সরকারি নিয়োগ ঠিক সময়ে বেরবে। ভর্তি হবে স্বচ্ছতার সঙ্গে। রোজগার মেলায় যুবকদের নিযুক্তি পত্র দেওয়া হবে। যে সব পদ খালি পড়ে আছে, সেগুলি দ্রুত ভরা হবে। সরকারি কর্মীদের তৃণমূলের থেকে ভয়মুক্ত করা হবে। কর্মীরা সবাই সপ্তম পে কমিশন পাবেন। বাংলায় কন্টেন্ট ক্রিয়েশনের সঙ্গে যুক্ত রোজগার বা ক্রিয়েটিভ ইকোনমিতে জোর দেওয়া হবে। বাংলার স্কুল, কলেজেও কন্টেন্ট ক্রিয়েটার ল্যাব হবে, তার কাজ করা হবে।
এছাড়াও, PM মোদী প্রতিশ্রুতি দেন বাংলায় বিজেপি এলে, সরকারি চাকরিতে নিয়োগ যথাসময়ে বেরোবে, স্বচ্ছভাবে নিয়োগ হবে, রোজগার মেলায় যুবদের নিয়োগপত্র দেওয়া হবে। শূন্যপদে শীঘ্রই নিয়োগ করা হবে। বাংলার সব সরকারি ভাই-বোন, মোদীর গ্যারান্টি রইল সপ্তম বেতন কমিশনের সব সুযোগ সুবিধা দেবে। বাংলায় ১২৫দিন রোজগারের গ্যারান্টি মিলবে। জি রাম জি আইন লাগু হবে। পিএম বিশ্বকর্মা যোজনা, পিএম মৎস্য সম্পাদনা যোজনা পুরোপুরি লাগু করা হবে। মাছ ব্যবসায়ীদের রোজগার বিস্তার হোক। শহরে রাস্তার হকারদের জন্য PM স্বনিধি যোজনা পাবে বলে দাবি করেন।
প্রচার শেষদিন ব্যারাকপুরের মাটিতে দাঁড়িয়ে চ্যালেঞ্জ দিয়ে যান, ৪ মে বিজেপির শপথগ্রহণ অনুষ্ঠানে তিনি আবার আসবেন।