Advertisement

রবিবার ফের বাংলায় মোদী, উত্তর কলকাতায় রোড শো, ঠাকুরনগরে সভা

বিধানসভা নির্বাচনের প্রথম দফা ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে। এবার নজর দ্বিতীয় দফার ভোটে, যা আগামী বুধবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গের মোট ১৪২টি আসনে হবে। ভোটের দিন যত এগিয়ে আসছে, ততই জোরদার হচ্ছে রাজনৈতিক প্রচার। প্রায় প্রতিদিনই রাজ্যে সভা করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

Aajtak Bangla
  • কলকাতা,
  • 25 Apr 2026,
  • अपडेटेड 4:21 PM IST
  • বিধানসভা নির্বাচনের প্রথম দফা ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে।
  • এবার নজর দ্বিতীয় দফার ভোটে, যা আগামী বুধবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গের মোট ১৪২টি আসনে হবে।

বিধানসভা নির্বাচনের প্রথম দফা ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে। এবার নজর দ্বিতীয় দফার ভোটে, যা আগামী বুধবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গের মোট ১৪২টি আসনে হবে। ভোটের দিন যত এগিয়ে আসছে, ততই জোরদার হচ্ছে রাজনৈতিক প্রচার। প্রায় প্রতিদিনই রাজ্যে সভা করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

সূত্রের খবর, আগামী রবিবারও একাধিক কর্মসূচি রয়েছে নরেন্দ্র মোদীর। ভোটের শেষলগ্নে গুরুত্বপূর্ণ এলাকাগুলিতে পৌঁছে গিয়ে তিনি প্রচারে নতুন মাত্রা যোগ করতে চান। বিশেষ করে মতুয়া ভোটব্যাঙ্ককে লক্ষ্য করে বনগাঁর ঠাকুরনগরে জনসভা করবেন তিনি। রবিবার দুপুর প্রায় ২টা ১৫ মিনিট নাগাদ ওই সভা হওয়ার কথা।

ঠাকুরনগরের সভা শেষে মোদী হুগলির হরিপালে আর একটি জনসভায় যোগ দেবেন। এরপর কলকাতায় এসে উত্তর শহরে একটি রোড শো করবেন তিনি। জানা গিয়েছে, বিকেল সাড়ে ৫টা নাগাদ এই রোড শো শুরু হবে। শোভাবাজারের বি.কে. পাল অ্যাভিনিউ থেকে যাত্রা শুরু করে তা শেষ হবে খান্না ক্রসিংয়ে।

উল্লেখ্য, দ্বিতীয় দফার ভোটে ১৪২টি আসনে ভোটগ্রহণ হবে। নির্বাচনকে শান্তিপূর্ণ ও সুষ্ঠু করতে নির্বাচন কমিশন ব্যাপক নিরাপত্তার ব্যবস্থা করেছে। মোট ২,২৩১ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হবে, যার মধ্যে সবচেয়ে বেশি বাহিনী রাখা হয়েছে কলকাতায়। তুলনায় কম বাহিনী মোতায়েন করা হয়েছে আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেট এলাকায়।

ভোট পরিচালনার জন্য নিয়োগ করা হয়েছে ১৪২ জন জেনারেল অবজার্ভার এবং ৯৫ জন পুলিশ অবজার্ভার। নির্বাচন কমিশনের কাছে এবারের বড় চ্যালেঞ্জ হলো অবাধ ও শান্তিপূর্ণ ভোট নিশ্চিত করা। প্রথম দফার ভোট মোটের উপর শান্তিপূর্ণ হওয়ায় কমিশনের ভূমিকা নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেছে শাসক ও বিরোধী দু’পক্ষই।

 

Read more!
Advertisement
Advertisement