Advertisement

Samik Bhattacharya: '৬ মাস পর তৃণমূল নামে কোনও রাজনৈতিক দল থাকবে না,' দাবি শমীকের

বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার ক্ষমতাচ্যুত হয়ে গিয়েছে বলেই দাবি করছেন BJP-র রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য। তাঁর মতে, মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই হেরে গিয়েছেন। সেটা তিনি স্বপ্নেও কল্পনা করতে পারছেন না। তবে ৬ মাসের মধ্যে তৃণমূল নামে কোনও রাজনৈতিক দল আর থাকবে না।

শমিক ভট্টাচার্যশমিক ভট্টাচার্য
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 01 May 2026,
  • अपडेटेड 1:53 PM IST
  • মমতার সরকার ক্ষমতা থেকে চলে গিয়েছে
  • এমনটাই দাবি করছেন শমীক ভট্টাচার্য
  • ৬ মাসের মধ্যে তৃণমূলও থাকবে না বলে দাবি

৬ মাসের মধ্যে তৃণমূল বলে আর কোনও দলই থাকবে না। এমন দাবিই করলেন BJP রাজ্য সভারতি শমীক ভট্টাচার্য। বাংলা ক্ষমতা থেকে যাচ্ছে তৃণমূল, আসছে BJP। সাফ জানিয়ে দিলেন তিনি। 

শমীকের কথায়, 'মমতাজি হার হজম করতে পারছেন না। ৪ মে, দিদি গই।' তিনি আরও বলেন, 'উনি স্বপ্নেও কল্পনা করতে পারছেন না, ক্ষমতাচ্যুত হতে চলেছে তৃণমূল। স্বপ্নে যা আসছে, তা রীতিমতো ভয়ঙ্কর। উনি ভয় পাচ্ছেন।' শমীকের মতে, এই ভয়ের কারণেই মমতা বন্দ্যোপাধ্যায় EVM কারচুপির আশঙ্কা করছেন এবং স্ট্রংরুম পাহারা দেওয়ার 'নাটক' করছেন। তবে রাজ্যের জনগণ এই 'নাটক'-এর সঙ্গে সুপিরিত বলেই উল্লেখ করছেন BJP রাজ্য সভাপতি।

আরও একধাপ এগিয়ে সংবাদ সংস্থাকে শমীক ভট্টাচার্য বলেন, 'মমতা বন্দ্যোপাধ্যায় এতদিন কী করছেন আর কী করতে পারেন, তার সবটাই জানা আছে জনগণের। কিন্তু পশ্চিমবঙ্গের মানুষের কাছে দূর দূর পর্যন্ত মমতা কিংবা তৃণমূলের প্রতি কোনও আবেগ আর অবশিষ্ট নেই। মমতা বন্দ্যোপাধ্যায় কিংবা তাঁর কথারও কোনও গুরুত্ব নেই আর। মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতা থেকে চলে গিয়েছেন।' শমীকের সংযোজন, 'কেবলমাত্র একটি পার্টিই ক্ষমতাচ্যুত হচ্ছে না, একসঙ্গে তৃণমূল কংগ্রেসও খতম হচ্ছে। ৬ মাস অপেক্ষা করুন, তৃণমূল কংগ্রেস নামে কোনও রাজনৈতিক দল আর পশ্চিমবঙ্গে থাকবে না।'

পশ্চিমবঙ্গের রাজনীতি এখন তোলপাড় স্ট্রংরুম পাহারা বিতর্কে। বৃহস্পতিবার রাতে শাখাওয়াত মেমোরিয়াল স্কুলে প্রায় ৪ ঘণ্টা খানেক ছিলেন বিদায়ী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই স্কুলের স্ট্রংরুমেই ভবানীপুর কেন্দ্রের EVM গুলি রয়েছে। অন্যদিকে ভবানীপুরে শুভেন্দু অধিকারীর নির্বাচনী এজেন্ট ও আইনজীবী সূর্যনীল দাস দাবি করলেন, ভবানীপুরের EVM সুরক্ষিত। অন্যদিকে শুক্রবার সকাল থেকেই ক্ষুদিরাম অনুশীল কেন্দ্রে স্ট্রংরুমের সিসিটিভি ফুটেজে নজর রাখছেন তৃণমূল নেতা কুণাল ঘোষ, শশী পাঁজা। 

 

Read more!
Advertisement
Advertisement