
'আমি তো আশা করেছিলাম মমতা বন্দ্যোপাধ্যায় এখানে (নন্দীগ্রামে) লড়বেন। তিনি গতবারে হেরে যাওয়ার পরে ৫ বছর ধরে মিথ্যে কথা বলেছেন। নন্দীগ্রামের লোককে শাস্তি দেওয়ার জন্য আমার আনা এশিয়ান ডেভেলপমেন্টের টাকায় জলের পাইপগুলো বিছতে দেননি। যাতে নন্দীগ্রামের লোক জল না খায়।', আজ ২১-এর নন্দীগ্রামের হারের স্মৃতি উস্কে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে এভাবেই খোঁচা দিলেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী।
আজ নন্দীগ্রামে তিনি দাবি করেন, ৫ বছর জলের পাইপ পাততে দেয়নি। বন্ধ করে রাখা হয়ছি। পাশাপাশি রেলের কাজও মমতা আটকে রখেছেন বলে অভিযোগ শুভেন্দুর। তাঁর দাবি, ৪ তারিখের পর সব জমি দেওয়া দেওয়া হবে। তাতে সমস্যা মিটে যাবে।
তিনি জানান, ভোটের জন্য ৭২টা স্পেশাল ট্রেন দিয়েছে ভারত সরকার। ১ কোটি পরযায়ী শ্রমিক আসছে। তাঁরা সবাই বিজেপিকে ভোট দেবেন।
এখানেই শেষ না করে তাঁর আরও দাবি, বেকার যুবক-যুবতীরা বিজেপিকে চাইছে। ধানচাষি, আলুচাষিরাও বিজেপি সরকার চাইছে। মা-বোন দিদিরাও সুরক্ষার জন্য বিজেপিকে আনতে চাইছে। আর জি আর চাইছেন না তাঁরা।
এ দিন দুর্গাপুরের ধর্ষণ কাণ্ড নিয়েও মুখ খোলেন শুভেন্দু। তিনি দাবি করেন, এই ঘটনার পর মমতা দাবি করেছেন রাতে যেন মেয়েরা বাড়ির বাইরে না বেরয়। এই প্রসঙ্গে তাঁর প্রশ্ন, 'এটা কোনও মুখ্যমন্ত্রীর কথা হতে পারে?'
মহিলাদের জন্য যা দেওয়া হবে...
বিজেপি সরকার এলে মহিলাদের কী কী সুবিধা দেওয়া হবে, তা নিয়ে বড় দাবি করলেন শুভেন্দু। তিনি জানান, ওড়িশায় বিজেপি সরকার আসার পর শুভদ্রা যোজনা চালু হয়ে গিয়েছে। এখানেও সরকারি চাকরিতে ৩৩ শতাংশ মহিলাদের জন্য সংরক্ষণ করা হবে। ১ জুন থেকে ৩ হাজার টাকা ঢুকবে মহিলাদের পকেটে। উচ্চমাধ্যমিকের পর এককালীন ৫০ হাজার টাকা। পাশাপাশি ১৫ হাজার টাকা দেওয়া হবে চাকরির পরীক্ষার প্রস্তুতির জন্য। সেই সঙ্গে ধর্ষণ করলে 'সকালে জমা নিয়ে বিকেলে খরচ করার' কথাও দিলেন শুভেন্দু। এছাড়াও মহিলাদের জন্য অনেক প্রকল্প হবে বলে দাবি করলেন।
পাশাপাশি শুভেন্দু দাবি করেন, মমতা যুবসাথী বেশি দিতে পারেনি। তার বদলে বিজেপি ১৫০০ টাকার বদলে ৩০০০ টাকা দেবে। স্বাস্থ্যসাথী নিয়েও বড় অভিযোগ শুভেন্দুর। তিনি জানান, এই কার্ড নার্সিংহোমে চলে না। অন্য কোনও রাজ্যে চলে না। তবে তাঁরা এলে আয়ুষ্মান ভারত চালু হবে। সেটা সব জায়গায় চলবে। এতে চিকিৎসা চালাতে সুবিধা হবে।