Advertisement

Suvendu Adhikari: ১৫২ আসনে কতগুলি পাবে BJP? বড় দাবি করে দিলেন শুভেন্দু

১৬ রাজ্যের ১৫২টি আসনের মধ্যে BJP প্রথম দফাতেই ১২৫টি আসন পাবে। এমনই দাবি করলেন নন্দীগ্রামের BJP প্রার্থী শুভেন্দু অধিকারী। ভোটের হারে কী উঠে আসছে?

শুভেন্দু অধিকারী শুভেন্দু অধিকারী
Aajtak Bangla
  • নন্দীগ্রাম ,
  • 23 Apr 2026,
  • अपडेटेड 1:01 PM IST
  • ১৫২টি আসনের মধ্যে BJP প্রথম দফায় কত পাবে?
  • বড় পূর্বাভাস করে দিলেন শুভেন্দু
  • ভোটের হারে কী উঠে আসছে?


১৬ রাজ্যের ১৫২টি আসনে ভোটগ্রহণ চলছে বৃহস্পতিবার। বাংলার ক্ষমতা দখলের লড়াইয়ে প্রথম দফার এই নির্বাচন সব দলের জন্যই গুরুত্বপূর্ণ। বিশ্লেষকদের একাংশ বলছেন, যে দল এই দফায় সবচেয়ে বেশি আসনে জয় সুনিশ্চিত করতে পারবে, সে দলই বাংলার মসনদে বসবে। এই নিয়ে এবার বোট দিয়ে বেরিয়েই বড় মন্তব্য করলেন শুভেন্দু অধিকারী। 

এদিন দুপুরে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে নন্দীগ্রামের BJP প্রার্থী শুভেন্দু অধিকারী বলেন, 'শুধু পূর্ব মেদিনীপুরের মধ্যে আমাকে আটকে রাখবেন না। ১৫২টা আসনের মধ্যে ১২৫-এর নীচে BJP-র নামার কোনও জায়গা নেই। উত্তরবঙ্গ, জঙ্গলমহল সাফ হয়ে গিয়েছে একদম।'

কৃষ্ণনগরে জনসভা করতে এসেও নরেন্দ্র মোদী বলেন,  'এটা এমন একটা ভোট, গত ৫০ বছরে হিংসা এত কম দেখা যাচ্ছে। নয়তো কাউকে ফাঁসিতে চড়িয়ে বলতো আত্মহত্যা করেছে। নির্বাচন কমিশন ফের গণতন্ত্র প্রতিষ্ঠা করেছে বাংলার মাটিতে। এবার রেকর্ড সংখ্যক ভোট হচ্ছে।' তিনি আরও বলেন, 'কিছুদিন আগে অসম, কেরলম ও পণ্ডীচেরিতেও ভোট হয়েছে। সেখানেও রেকর্ড ভোট হয়েছে। আগে দেশে যেখানেই অবাধ ভোট হয়েছে, সেখানে BJP জিতেছে। ৪ মে বাংলাতেও BJP-র বিজয়ের উৎসব হবে।'

উল্লেখ্য, ২০২৪ সালে লোকসভা নির্বাচনে রাজ্যে ৭ দফায় ভোট হয়েছিল। প্রতি দফায় পশ্চিমবঙ্গে সকাল ১১টা পর্যন্ত ভোট পড়েছিল ২৮ থেকে ৩২ শতাংশ। সেই হারের নিরিখে  চলতি বিধানসভা নির্বাচনে ভোটদানের হার বাড়ল ৮ থেকে ১০ শতাংশ। সকাল ১১টা পর্যন্ত রাজ্যে ভোট পড়েছে ৪১.১১ শতাংশ। সবচেয়ে বেশি ভোট পড়েছে পশ্চিম মেদিনীপুরে। সেখানে সকাল ১১টা পর্যন্ত ভোট পড়েছে ৪৪.৬৯ শতাংশ।

 

Read more!
Advertisement
Advertisement