Advertisement

'মমতার বিশ্রাম নেওয়ার সময় এবার, ১৮০ আসন জিতছি', বড় দাবি শুভেন্দুর

শুভেন্দু অধিকারী ভোটপর্ব মেটার পর দাবি করেন, এবার রাজ্যে ক্ষমতার পালাবদল নিশ্চিত। বিজেপি ১৮০-র বেশি আসন জিতে সরকার গড়বে। ভবানীপুর আসন থেকে ৩০ হাজারেরও বেশি ভোটে জিতবেন নিজে। তাঁর কথায়,'মমতা বন্দ্যোপাধ্যায় এখন বিশ্রাম নিন, আমরা ১৮০-র বেশি আসন জিতব।'

Suvendu Adhikari,Mamata BanerjeeSuvendu Adhikari,Mamata Banerjee
Aajtak Bangla
  • কলকাতা,
  • 29 Apr 2026,
  • अपडेटेड 9:56 PM IST
  • বিধানসভা নির্বাচনের দ্বিতীয় ও শেষ দফার ভোটগ্রহণ শেষ হয়েছে
  • এই প্রতিবেদন লেখা পর্যন্ত ১৪২ আসনে প্রায় ৯২ শতাংশেরও বেশি ভোট পড়েছে

বিধানসভা নির্বাচনের দ্বিতীয় ও শেষ দফার ভোটগ্রহণ শেষ হয়েছে। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ১৪২ আসনে প্রায় ৯২ শতাংশেরও বেশি ভোট পড়েছে। আজকের ভোটে সবার নজর ছিল শুভেন্দু অধিকারী এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের আসন ভবানীপুরে।

১৮০-র বেশি আসনে জয়ের দাবি

শুভেন্দু অধিকারী ভোটপর্ব মেটার পর দাবি করেন, এবার রাজ্যে ক্ষমতার পালাবদল নিশ্চিত। বিজেপি ১৮০-র বেশি আসন জিতে সরকার গড়বে। ভবানীপুর আসন থেকে ৩০ হাজারেরও বেশি ভোটে জিতবেন নিজে। তাঁর কথায়,'মমতা বন্দ্যোপাধ্যায় এখন বিশ্রাম নিন, আমরা ১৮০-র বেশি আসন জিতব।'

শুভেন্দু জানান, তাঁর কেন্দ্র ভবানীপুরে ৯০ শতাংশেরও বেশি ভোট পড়েছে। হিন্দু ভোটাররা পরিবর্তনের পক্ষে ভোট দিয়েছেন। তাই তিনি জিতবেন।

তাঁর অভিযোগ, মমতা বন্দ্যোপাধ্যায় স্থানীয় পুলিশ, কেন্দ্রীয় বাহিনী ও অন্যদের ভয় দেখানোর চেষ্টা করেছেন। তাঁর কথায়, 'মমতা বন্দ্যোপাধ্যায় দুষ্কৃতীদের সঙ্গে ঘুরে বেড়াচ্ছিলেন। আমি  সাধারণ মানুষের মধ্যে আস্থা তৈরি করেছি।' 

জামাত-এ-ইসলামি সমর্থকরা তাঁর উপর হামলা চালিয়েছে বলেও অভিযোগ করেন বিদায়ী বিরোধী দলনেতা। তাঁর দাবি, ‘জয় বাংলা’ স্লোগান তুলে তাঁকে ঘিরে ফেলার চেষ্টা করে একদল দুষ্কৃতী। 

জাহাঙ্গির খানের দাবি

অন্যদিকে, তৃণমূল কংগ্রেস প্রার্থী জাহাঙ্গীর খান বিজেপি ও নির্বাচনী পর্যবেক্ষকদের তীব্র আক্রমণ করেন। তিনি বলেন, ফলতার ভোটাররা যে কোনও বাহ্যিক চাপ বা হস্তক্ষেপের জবাব দেবে। তাঁর দাবি, 'আমরা ২০০ শতাংশ নির্বাচনে জিতছি। গুজরাত ও উত্তরপ্রদেশের রাজনীতি বা সংস্কৃতি বাংলায় চলবে না।' 

ইভিএমে কারচুপির অভিযোগ প্রসঙ্গে ওই বিজেপি প্রার্থীর পাল্টা অভিযোগ, বিজেপি প্রার্থী নিজেই ইভিএমে টেপ লাগিয়ে অভিযোগ করেছেন। তাঁর কথায়, 'ভোটাররা এই সমস্ত ঘটনার জবাব ইভিএমের মাধ্যমেই দিয়েছেন।' 

Read more!
Advertisement
Advertisement