Advertisement

Anubrata Mondal: 'সাঁজোয়া গাড়ি খেয়ে নেব,' অনুব্রত মণ্ডলের হুঁশিয়ারি VIRAL, নিজেকে 'রয়্যাল বেঙ্গল টাইগার' বলছেন

ভোটের আগে ফের স্বমহিমায় বীরভূমের তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল। নিজেকে 'রয়্যাল বেঙ্গল টাইগার'-এর সঙ্গে তুলনা করে কমিশনকে নিশানা করলেন বাংলার ভোটে 'নকুলদানা'র প্রবর্তক।

ভোটের আগে ফের চেনা ছন্দে অনুব্রত মণ্ডলভোটের আগে ফের চেনা ছন্দে অনুব্রত মণ্ডল
Aajtak Bangla
  • মঙ্গলকোট,
  • 18 Apr 2026,
  • अपडेटेड 11:04 AM IST
  • ভোটের আগে ফের স্বমহিমায় বীরভূমের তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল।
  • নিজেকে 'রয়্যাল বেঙ্গল টাইগার'-এর সঙ্গে তুলনা কেষ্টর।
  • এবার নির্বাচনের আগে রাজ্যে আনা হয়েছে বুলেটপ্রুফ কার, সাঁজোয়া গাড়ি।

ভোটের আগে ফের স্বমহিমায় বীরভূমের তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল। নিজেকে 'রয়্যাল বেঙ্গল টাইগার'-এর সঙ্গে তুলনা করে কমিশনকে নিশানা করলেন বাংলার  ভোটে 'নকুলদানা'র প্রবর্তক।

আসলে এবার নির্বাচনে রাজ্যে আনা হয়েছে বুলেটপ্রুফ কার, সাঁজোয়া গাড়ি। সেই প্রসঙ্গেই কমিশনকে তোপ দাগেন অনুব্রত। শুক্রবার পূর্ব বর্ধমানের মঙ্গলকোটে  তৃণমূল প্রার্থী অপূর্ব চৌধুরীর প্রচারে আসেন অনুব্রত মণ্ডল। সেখান থেকে কমিশনকে কটাক্ষ করে তিনি বলেন, "বাংলা হল রয়্যাল বেঙ্গল টাইগারের জায়গা। এখানে বেশি বাঁদরামো করলে সাঁজোয়া গাড়ি আনুক,যাই আনুক একেবারে খেয়ে ফেলব।" এরপরেই নিজের সম্পর্কে অনুব্রত বলেন, "আমাকে রয়্যাল বেঙ্গল টাইগার বলতেই পারেন”।

তৃণমূল নেতার অভিযোগ, বাংলার নির্বাচনের জন্য সাঁজোয়া গাড়ি আনা হয়েছে, ভয় দেখানোর জন্য। বাংলার নিন্দা করার জন্যই এই গাড়ি আনা হয়েছে।

এর আগে বুধবার বোলপুর কেন্দ্রের তৃণমূল প্রার্থী চন্দ্রনাথ সিনহার সমর্থনে ইলামবাজারে রোড-শো করেছিলেন দেব। সেখানে হাজির ছিলেন অনুব্রত মণ্ডলও। সেদিনই তিনি বলেন, "ইলামবাজারে সাঁজোয়া না ফাঁজোয়া গাড়ি নিয়ে এসেছে, বাবার জীবনে দেখিনি'। তাঁর কটাক্ষ, 'ছোটখাটো যুদ্ধ হতে পারে। আমেরিকার সঙ্গে ইন্ডিয়ার। তারজন্য এনেছে বোধহয়।"

কী এই সাঁজোয়া গাড়ি?

উল্লেখ্য বিষয় হল, এবার বাংলায় প্রথমবারের জন্য নির্বাচন উপলক্ষে নেমেছে সাঁজোয়া গাড়ি।  কলকাতার নিউটাউন সহ বিভিন্ন এলাকায় কেন্দ্রীয় বাহিনী  সাঁজোয়া গাড়ি নিয়ে টহলদারি চলছে। কমিশন সূত্রে খবর, নির্বাচনের নিরাপত্তা সুনিশ্চিত করতে এবং বাহিনীর আত্মবিশ্বাস বাড়াতে এই ধরনের গাড়ি মোতায়েন করা হয়েছে। কিন্তু তা নিয়ে ইতিমধ্যেই শুরু হয়েছে রাজনৈতিক চর্চা।
 

 

Read more!
Advertisement
Advertisement