বৃহস্পতিবার পশ্চিমবঙ্গের প্রথম দফার ভোট। ভোটাধিকার প্রয়োগ করতে যাওয়ার আগে আপনার বেশ কতগুলি তথ্য জেনে রাখা দরকার। যেমন, আপনার বুথ, ভোট কখন শুরু, কতক্ষণ চলবে, আপনার কেন্দ্রে কী ব্যবস্থা, ভোট দিতে গেলে সঙ্গে কী কী রাখতে হবে ইত্যাদি।
ভোটের সময় ও দফা বিস্তারিত
২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে ভোটগ্রহণ হবে দুই দফায় -
প্রথম দফা: ২৩ এপ্রিল, ২০২৬ - ১৫২টি আসন
দ্বিতীয় দফা: ২৯ এপ্রিল, ২০২৬ - ১৪২টি আসন
দুই দিনই ভোটগ্রহণের সময় সকাল ৭টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত।
প্রথম দফায় উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি ও কোচবিহারের মতো জেলাগুলি অন্তর্ভুক্ত। দ্বিতীয় দফায় দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া ও হুগলির মতো জেলাগুলিতে ভোট হবে।
ভোটের দিনে সংশ্লিষ্ট এলাকায় সরকারি ছুটি ঘোষণা করা হবে। যাতে সবাই সহজে ভোট দিতে পারেন।
ভোট দিতে গেলে সঙ্গে কী কী রাখতে হবে?
- ভোট দিতে গেলে একটি বৈধ ফোটো আইডি অবশ্যই সঙ্গে রাখতে হবে। সবচেয়ে প্রচলিত হল ভোটার কার্ড (EPIC), তবে বিকল্পও রয়েছে—
- ভোটার আইডি কার্ড (EPIC)
- আধার কার্ড
- প্যান কার্ড
- পাসপোর্ট
- ড্রাইভিং লাইসেন্স
- ছবি-সহ ব্যাঙ্ক পাসবুক
- সরকারি বা সার্ভিস আইডি
- মনে রাখবেন, ভোটার স্লিপ বাধ্যতামূলক নয়, তবে বুথ খুঁজতে সাহায্য করে।
- ভোট দিতে যাওয়ার আগে নিশ্চিত করুন আপনার নাম ভোটার তালিকায় আছে।
ভোটদানের প্রক্রিয়া
- পোলিং বুথে পৌঁছালে প্রথমে আপনার পরিচয়পত্র যাচাই করা হবে। এরপর আঙুলে কালি দেওয়া হবে।
- তারপর আপনি Electronic Voting Machine (EVM)-এ ভোট দেবেন।
- সঙ্গে থাকবে VVPAT, যেখানে কয়েক সেকেন্ডের জন্য আপনার ভোটের স্লিপ দেখা যাবে, যাতে আপনি নিজের ভোট নিশ্চিত করতে পারেন।
- এই পুরো প্রক্রিয়াটি নিরাপদ ও গোপনিয়তা রাখার জন্য তৈরি করা হয়েছে।
ভোটকেন্দ্রে যেসব নিয়ম মানতেই হবে
- বুথের ভিতরে মোবাইল ফোন বা ক্যামেরা নিষিদ্ধ
- ধূমপান, মদ্যপান বা অস্ত্র বহন সম্পূর্ণ নিষিদ্ধ
- ভোটকেন্দ্রের ১০০ মিটারের মধ্যে প্রচার করা যাবে না
- ভয় দেখানো বা বিশৃঙ্খলা সৃষ্টি শাস্তিযোগ্য অপরাধ
ভোটারদের জন্য গুরুত্বপূর্ণ টিপস
- ভিড় এড়াতে সকালে তাড়াতাড়ি পৌঁছান
- ভোটার স্লিপ বা অফিসিয়াল ওয়েবসাইট দেখে বুথের অবস্থান জেনে নিন
- বিকেল ৫:৩০টার আগে পৌঁছানোর চেষ্টা করুন
- প্রবীণ ও প্রতিবন্ধীদের জন্য বিশেষ ব্যবস্থা রাখা হয়েছে