Advertisement

BJP-র রত্না দেবনাথের উস্কানিতেই CPIM কর্মী ও তাঁর মেয়েকে মারধর? পানিহাটিতে ঠিক যা ঘটেছে

ফের বিতর্কের মুখে আরজি কর নির্যাতিতার মা তথা পানিহাটির বিজেপি প্রার্থী রত্না দেবনাথ। অভিযোগ ওঠে, তাঁর উস্কানিতে সিপিএমের এক কর্মী এবং তাঁর কন্যার ওপর চড়াও হয় বিজেপি সমর্থকেরা। ঘটনাকে কেন্দ্র করে ভোট প্রচারের শেষদিনে উত্তপ্ত হয়ে ওঠে পানিহাটি কেন্দ্রটি। ঠিক কী ঘটেছিল?

বিজেপি প্রার্থী রত্না দেবনাথবিজেপি প্রার্থী রত্না দেবনাথ
Aajtak Bangla
  • কলকাতা,
  • 28 Apr 2026,
  • अपडेटेड 1:23 PM IST

ফের বিতর্কের মুখে আরজি কর নির্যাতিতার মা তথা পানিহাটির বিজেপি প্রার্থী রত্না দেবনাথ। অভিযোগ ওঠে, তাঁর উস্কানিতে সিপিএমের এক কর্মী এবং তাঁর কন্যার ওপর চড়াও হয় বিজেপি সমর্থকেরা। ঘটনাকে কেন্দ্র করে ভোট প্রচারের শেষদিনে উত্তপ্ত হয়ে ওঠে পানিহাটি কেন্দ্রটি। ঠিক কী ঘটেছিল?

স্থানীয় সূত্রে খবর, সোমবার দুপুরে মহাজাতি সেন্ট্রাল মোড়ে বিজেপির একটি পথসভা চলছিল। মঞ্চে বক্তব্য রাখছিলেন বিজেপির প্রার্থী রত্না দেবনাথ। সেই সময় সিপিএম প্রার্থীর সমর্থনে টোটো প্রচার করতে পথসভার পাশ দিয়ে যাচ্ছিল। তাতে ভাইরাল একটি গান বাজছিল। সেই সময়ই রত্না দেবনাথ মেজাজ হারিয়ে বলে ওঠেন, "ধিক্কার জানাই এই নির্লজ্জ সিপিএম পার্টিকে।" তাঁর এই কথাতেই তুমুল বিতর্ক শুরু হয়। টোটোতে ছিলেন সিপিএমের এক কর্মী সুরজিৎ মুখোপাধ্যায় এবং তাঁর কন্যা শ্রীলেখা মুখোপাধ্যায়। অভিযোগ তোলেন, তাঁদের ওপর হামলা করেন বিজেপি কর্মীরা।

তাঁদের অভিযোগ, "গতকাল কলতানের হয়ে শেষ প্রচার ছিল। সব রাজনৈতিক দলের গাড়িই সব গলি দিয়ে ঢুকছিল। কিন্তু সেই সময় দেখি অনেক গাড়ি জড়ো হয়ে। আমি ঢুকতে গেলে ওরা সামনে থেকে আটকায়। মাইকের তার খুলে দেওয়ার চেষ্টা করে। কলতান দাসগুপ্তের পোস্টটা ছিঁড়ে দেয়। রত্না দেবনাথ মঞ্চ থেকে উস্কানি দেন, এরপরই বিজেপি কর্মীরা চড়াও হয়। সেই সময় একটা গান বাজছিল। তখনই অতর্কিতে ওরা হামলা চালায়। আওয়াজ যাচ্ছিল বলে বিজেপি সমস্যা হচ্ছিল, সঙ্গে সঙ্গে গান থামিয়ে দিই। এরপর আমার আর আমার মেয়ের ওপর হামলা হয়। পুলিশ এসে সামাল দেয়।"

সুরজিৎবাবুর অভিযোগ, 'আরজি কর নির্যাতিতার মা নারী সুরক্ষার কথা বলছেন, আর তাঁর দলই ২১ বছরের তরুণীর গায়ে বহিরাগত বিজেপি কর্মীরা হাত দিয়ে দিল? উনি যেভাবে মেজাজ হারান তা নিন্দনীয়।'

এ ঘটনার নিন্দা করে গতকাল একটি ভিডিও প্রকাশ করেন পানিহাটির সিপিএম প্রার্থী কলতান দাশগুপ্ত। তাঁর দাবি, “বিজেপি যে চরম নারীবিদ্বেষী দল, এটাই তার প্রমাণ। নারী নিরাপত্তার কথা বললেও বাস্তবে বিজেপির চরিত্র এই ঘটনায় স্পষ্ট।” 

Advertisement

এ ঘটনায় অভিযোগকারী শ্রীলেখা মুখোপাধ্যায় খড়দহ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। তাঁর বক্তব্য, “প্রচার করতে গিয়ে হামলার মুখে পড়েছি। আমাকে ও আমার বাবাকে মারধর করা হয়েছে, হুমকি দেওয়া হয়েছে।” 

সিপিএমের প্রচারে থাকা ওই টোটোটিকে লক্ষ্য করে আরজি কর নির্যাতিতার মা উস্কানিমূলক বক্তব্য রাখেন বলে এই অভিযোগ ওঠে। তা নিয়ে প্রবল বিতর্কও হচ্ছে। তবে তাঁর দাবি, 'শুরু থেকেই তৃণমূল, সিপিএম তাঁদের নানাভাবে ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করছে। এদিনও তাই করা হয়। ইচ্ছাকৃত উস্কানি দেওয়া হয়।'

ভোটের শেষ প্রচারে এই ঘটনাকে কেন্দ্র করে আরজি কর নির্যাতিতার মাকে নিয়ে ফের চর্চা চরমে। নারী সুরক্ষার দাবিতে ভোটে দাঁড়ালেও আদতে তিনি বা তাঁর দল মহিলাদের সম্মান দেন তো? প্রশ্ন তুলছেন নেটিজেনরা।

Read more!
Advertisement
Advertisement