Advertisement

Abhishek Banerjee Reaction: পতন দেখে কী বললেন অভিষেক? শাখাওয়াতে গিয়ে DJ প্রশ্নেও অস্বস্তিতে মমতার ভাইপো

পশ্চিমবঙ্গে প্রথমবারের মতো সরকার গড়তে চলেছে বিজেপি। সর্বশেষ পাওয়া খবর অনুসারে ২০০ আসনে এগিয়ে রয়েছে বিজেপি। এদিকে বিজেপির জয় স্পস্ট হতেই দলীয় কর্মীদের চাঙ্গা করতে ‘ভোকাল টনিক’ দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এখনই ভোটগণনা কেন্দ্র ছেড়ে না বেরিয়ে আরও অপেক্ষা করার বার্তা দিয়েছেন তিনি। সেইসঙ্গে সংবাদ মাধ্য়মের সামনে অনেকটাই সুর নরম দেখা গিয়েছে অভিষেকের।

বাংলা জুড়ে পদ্ম ফুটতেই সুর নরম অভিষেকের  বাংলা জুড়ে পদ্ম ফুটতেই সুর নরম অভিষেকের
Aajtak Bangla
  • কলকাতা,
  • 04 May 2026,
  • अपडेटेड 5:51 PM IST


পশ্চিমবঙ্গে প্রথমবারের মতো সরকার গড়তে চলেছে বিজেপি। সর্বশেষ পাওয়া খবর অনুসারে ২০০ আসনে এগিয়ে রয়েছে বিজেপি। এদিকে বিজেপির জয় স্পস্ট হতেই  দলীয় কর্মীদের চাঙ্গা করতে ‘ভোকাল টনিক’ দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এখনই ভোটগণনা কেন্দ্র ছেড়ে না বেরিয়ে আরও অপেক্ষা করার বার্তা  দিয়েছেন তিনি। সেইসঙ্গে সংবাদ মাধ্য়মের সামনে অনেকটাই সুর নরম দেখা গিয়েছে অভিষেকের।

এদিন শাখাওয়াত মেমোরিয়ালের গণনা কেন্দ্রে গিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেখান থেকে তাঁকে বেরিয়ে যেতে বলে নির্বাচন কমিশন। কারণ, তিনি প্রার্থী নন। প্রার্থী বা এজেন্ট ছাড়া গণনাকেন্দ্রে কারও থাকার কথা নয়।

এদিকে, একাধিক ভোটগণনা কেন্দ্র থেকে স্লো কাউন্টিংয়ের অভিযোগ উঠতে থাকে। খবর পাওয়ামাত্রই সোমবার বিকেল চারটে নাগাদ বাড়ি থেকে বেরন অভিষেক বন্দ্যোপাধ্যায়।  ভোটগণনা কেন্দ্রে পৌঁছন তিনি। অভিযোগ, সেই সময় তাঁকে লক্ষ্য করে চোর স্লোগান দেওয়া হয়। তা শুনেও মেজাজ হারাননি তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। তিনি বলেন, 'এটাই বিজেপির সংস্কৃতি। বাংলার মানুষ দেখুন। যারা বলেছিল উলটো করে ঝুলিয়ে দেব। তাদের সংস্কৃতি দেখছে বাংলার মানুষ।' 

তৃণমূলের পরাজয় নিয়ে অভিষেক বলেন, 'মানুষের রায় কমপ্লিট হোক, কোথায় কী খামতি রয়েছে পর্যালোচনা করা হবে। প্রেস মিডিয়াকে ঠিক ফল বলা হচ্ছে না, বর্ধমান দক্ষিণ জিতলেও ফল ঘোষণা হচ্ছে  না।'

দলীয় নেতা-কর্মীদের উদ্দেশে অভিষেকের ‘ভোকাল টনিক’, 'কেউ গণনাকেন্দ্র ছেড়ে বেরবেন না। আগে মানুষের রায় গণনা শেষ হোক। দরকার হলে আরও অপেক্ষা করতে হবে।' তাঁর দাবি, 'বর্ধমান দক্ষিণে তৃণমূল জিতে গিয়েছে। অথচ জয়ী বলছে না। আবার সেখানে গণনা হচ্ছে।' 

DJ প্রশ্নেও দৃশ্যতই অস্বস্তি দেখা যায় অভিষেকের মুখে। প্রসঙ্গত, প্রথম দফার ভোটের পরেই অভিষেক  ‘সেঞ্চুরি’ হয়ে গিয়েছে বলে দাবি করেছিলেন। একই সঙ্গে এ-ও দাবি করেছিলেন, দ্বিতীয় দফাতেও তৃণমূল ‘সেঞ্চুরি’ পার করবে। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ভোটপ্রচারে বারংবার দাবি করেছিলেন, এ বারের বিধানসভা নির্বাচনে তৃণণূল জিতছে। শুধু তা-ই নয়, ২০০-র বেশি আসনও পাবে। চতুর্থ বারের জন্য মুখ্যমন্ত্রী হবেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেইসঙ্গে দলীয় নেতা, কর্মী, সমর্থকদের উদ্দেশে ‘বিজয়োৎসবের’ প্রস্তুতি নেওয়ারও বার্তা দিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তৃণমূলের ‘সেনাপতি’ মনে করেছিলেন, ভোটের ফলপ্রকাশের পর গোটা রাজ্য সবুজ রঙে রাঙা হয়ে উঠবে। শুধু আবির খেলা নয়, ভোটের ফলপ্রকাশের পর গান বাজানোর বার্তাও দিয়েছিলেন অভিষেক। তিনি লিখেছিলেন, ‘ভোটের ফলপ্রকাশের পর রাজ্যের প্রতিটি কোণায় রবীন্দ্রসঙ্গীত বাজবে। আর হ্যাঁ, আমরা একটু ডিজে-ও বাজাব।’ এইদিন সেই প্রশ্নে বিব্রত দেখায় তাঁকে।
 

Advertisement

Read more!
Advertisement
Advertisement