Advertisement

ভবানীপুরে ভোট-পরিদর্শনে মমতা, 'হেরে যাবেন' বলছেন শুভেন্দু

ভোটযুদ্ধ শুরু হয়েছে সকাল সাতটা থেকে। আর সকাল থেকেই অ্যাকটিভ ভবানীপুরের তৃণমূল প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়। সকাল সকাল চেতলায় গাড়ি নিয়ে বেরন মমতা বন্দ্যোপাধ্যায়। ভবানীপুর কেন্দ্রের বুথে সারা দিন তিনি ঘুরবেন বলে জানিয়েছেন।

ভবানীপুরে ভোট-পরিদর্শনে মমতাভবানীপুরে ভোট-পরিদর্শনে মমতা
Aajtak Bangla
  • কলকাতা,
  • 29 Apr 2026,
  • अपडेटेड 9:04 AM IST

ভোটযুদ্ধ শুরু হয়েছে সকাল সাতটা থেকে। আর সকাল থেকেই অ্যাকটিভ ভবানীপুরের তৃণমূল প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়। সকাল সকাল চেতলায় গাড়ি নিয়ে বেরন মমতা বন্দ্যোপাধ্যায়। ভবানীপুর কেন্দ্রের বুথে সারা দিন তিনি ঘুরবেন বলে জানিয়েছেন। পাশাপাশি কলকাতা বন্দরের তৃণমূল প্রার্থী ফিরহাদ হাকিমের বাড়িতে কেন্দ্রীয় বাহিনীর হানা নিয়ে মুখ খোলেন মমতা বন্দ্যোপাধ্যায়। মমতার কথায়, ‘ববির স্ত্রী ছিল। মাঝরাতে গিয়ে দরজায় ধাক্কা দিচ্ছে। মহিলারা আতঙ্কিত!’ তিনি আরও বলেন, ‘আজ বুথে বুথে ঘুরব।’

একই সঙ্গে কমিশনের ভূমিকা নিয়েও প্রশ্ন করেন মমতা বন্দ্যোপাধ্যায়। সাধারণত ভোটের দিন সকালের দিকে বাড়িতেই থাকেন তিনি। বাড়ি থেকেই ভোট সংক্রান্ত খবরাখবর রাখেন। তার পরে বেলা গড়ালে বাড়ি থেকে বেরিয়ে চলে যান ভবানীপুরের মিত্র ইনস্টিটিউশনে। সেখাকার বুথেই ভোট দেন তিনি। তবে বুধবার অন্য ছবি দেখল বাংলা। মমতা অভিযোগ করেন,‘রাজ্যের বাইরে থেকে বেশ কয়েক জন পর্যবেক্ষক এসেছেন। তারা বিজেপির নির্দেশে কাজ করছেন।’ মমতা প্রশ্ন তোলেন, এটা মানুষের ভোট। কিন্তু এ ভাবে কি ভোটগ্রহণ হতে পারে? তাঁর অভিযোগ, তৃণমূলের সব পতাকা খুলে ফেলা হচ্ছে। বহিরাগতেরা এসে তাঁর কেন্দ্রে এই সব কাজ করছেন। 

মমতা বন্দ্যোাপাধ্যায় আরও বলেন, '৭১ নং ওয়ার্ডের কাউন্সিলর অসীম বসুর বাড়িতে রাত দেড়টায় তল্লাশি চালায়। স্ত্রীকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয়। এভাবে ওরা ভোট করবে। আমি প্রার্থী হিসেবে সব দেখতে বেরিয়েছি। এখানে মুখ্যমন্ত্রীর কোনও প্রশ্ন নেই।' এদিকে, পরিদর্শনে বেরিয়েছেন বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারীও। খিদিরপুর হনুমান মন্দিরে পুজো দিয়ে এলাকার বুথ পরিদর্শনে করেন শুভেন্দু অধিকারী।  তিনি মিত্র ইনস্টিটিউটশনেও যাবেন বলে জানা গিয়েছে। শুভেন্দু জানান, ওই এলাকায় ভোটের সময় ভোটদাতারাই ঢুকতে পারতেন না। সন্ত্রাসের পরিবেশ থাকত। নির্বাচন কমিশন সেই পরিস্থিতি বদলে দিয়েছে। এ জন্য তাদের ধন্যবাদ দেওয়া প্রয়োজন। 

এদিকে ভবানীপুরের তৃণমূল প্রার্থী তথা বিদায়ী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাই কার্তিক বন্দ্যোপাধ্যায়কে হুঁশিয়ারি দিয়েছে পুলিশ। ভোটকেন্দ্র থেকে সামান্য দূরে বসেছিলেন তিনি।চার জনের বেশি থাকা যাবে না বলে তাঁদের জানিয়ে দেয় পুলিশ।

Advertisement

Read more!
Advertisement
Advertisement