Advertisement

চাপড়ায় ফাটল BJP এজেন্টের মাথা, শ্যামপুকুরে বুথের ১০০ মিটারের মধ্যে জমায়েত, ভোটের সকালে ঘটল কী কী ঘটনা?

পশ্চিমবঙ্গ নির্বাচনের দ্বিতীয় দফায় ভোটগ্রহণ শুরু হয়েছে সকাল ৭টা থেকে। আর ভোটের দিন ভোর থেকেই শুরু হয়েছে উত্তেজনা। একাধিক জেলা থেকে নানা ধরনের খবর সামনে আসতে শুরু করেছে। এমনকী ভোট শুরুর আগেই ঝরল রক্তও। 

ভোটের সকালে ঘটল কী কী ঘটনা?ভোটের সকালে ঘটল কী কী ঘটনা?
Aajtak Bangla
  • কলকাতা,
  • 29 Apr 2026,
  • अपडेटेड 8:02 AM IST
  • পশ্চিমবঙ্গ নির্বাচনের দ্বিতীয় দফায় ভোটগ্রহণ শুরু হয়েছে সকাল ৭টা থেকে।
  • ভোটের দিন ভোর থেকেই শুরু হয়েছে উত্তেজনা।
  • একাধিক জেলা থেকে নানা ধরনের খবর সামনে আসতে শুরু করেছে।

পশ্চিমবঙ্গ নির্বাচনের দ্বিতীয় দফায় ভোটগ্রহণ শুরু হয়েছে সকাল ৭টা থেকে। আর ভোটের দিন ভোর থেকেই শুরু হয়েছে উত্তেজনা। একাধিক জেলা থেকে নানা ধরনের খবর সামনে আসতে শুরু করেছে। এমনকী ভোট শুরুর আগেই ঝরল রক্তও। 

চাপড়ায় মারধরের অভিযোগ

এদিন ভোরবেলা নদিয়ার চাপড়ায়  বিজেপির এজেন্টের মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ উঠল TMC-র বিরুদ্ধে। ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।

জখম BJP এজেন্ট মোশারফ মীরের দাবি, এদিন ভোর ৫টা ৪০ নাগাদ লাঠি দিয়ে তাঁর মাথায় আঘাত করেছে কয়েকজন তৃণমূল কর্মী। তিনি দাবি করেন, তাঁর সঙ্গে আরও ৫ জন জখম হয়েছেন বলেও দাবি করেন তিনি। 

স্থানীয় বিজেপি সূত্রে জানা গিয়েছে, হামলার পর মোশারফ মীরকে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হলে, মোট ৬টি সেলাই পড়েছে। ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন বিজেপি এজেন্ট। তাঁর দাবি, "গতকাল রাত থেকেই ভয় দেখানো হচ্ছিল। এরপর এদিন বুথের ১০০ মিটার দূরে এই হামলা চালানো হয়।"

শ্যামপুকুরে জমায়েতকে লাঠি উঁচিয়ে পুলিশি তাড়া

কলকাতার শ্যামপুকুরে একটি বুথের বাইরে ১০০ মিটারের মধ্যে জমায়েত থাকায় লাঠি উঁচিয়ে তাড়া করে পুলিশ। ভোট শুরুর কিছুক্ষণ আগেই এই ঘটনা ঘটে। এছাড়াও শ্যামপুকুর বিধানসভার মধ্যেই ৪০ নম্বর বুথে প্রায় ৩০ মিনিট পর ভোট শুরু হয় বলে অভিযোগ।

 সিঙ্গুরেও উত্তেজনা

সিঙ্গুরে এক তৃণমূল কর্মীকে কেন্দ্রীয় বাহিনী ও পুলিশ মারধর করেছে বলে অভিযোগ। ওই তৃণমূল কর্মীকে বিনাদোষে মারধর করা হয়েছে ও বেশ কিছু TMC কর্মীর বাড়ি গিয়ে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী ভয় দেখাচ্ছে বলে অভিযোগ করেন তৃণমূল প্রার্থী বেচারাম মান্না।  গভীর রাতে সিঙ্গুর থানা ঘেরাও করে বিক্ষোভ দেখাতে শুরু করেন বেচারাম ও অন্য তৃণমূল কর্মী-সমর্থকেরা।

 

Read more!
Advertisement
Advertisement