Advertisement

BJP In Bengal: মহিলাদের মাসে ৩ হাজার, সপ্তম বেতন কমিশন, ক্ষমতায় এসে আর কী কী করবে BJP?

বাংলায় ক্ষমতায় আসার পর এবার প্রতিশ্রুতি পূরণের পালা BJP-র। প্রথমেই নতুন সরকার বাংলাকে কী কী উপহার দিতে চলেছে? তালিকায় রয়েছে মাসে মাসে মহিলাদের হাতে ৩ হাজার টাকা দেওয়া থেকে শুরু করে সপ্তম বেতন কমিশন।

বাংলায় এসে কী কী করবে BJP? বাংলায় এসে কী কী করবে BJP?
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 05 May 2026,
  • अपडेटेड 8:22 AM IST
  • মাসে মাসে ৩ হাজার থেকে সপ্তম বেতন কমিশন
  • বাংলায় লাগু হবে অভিন্ন দেওয়ানি বিধি
  • বাংলায় আর কী কী করবে BJP

'পদ্মাসনে পশ্চিমবঙ্গ'। সবুজ মুছে এবার বাংলা এবার গেরুয়া। ক্ষমতা দখল করে এবার 'সোনার বাংলা' গড়ার 

শপথ নিয়েছে BJP। সেক্ষেত্রে তাদের কী কী আশু কাজ রয়েছে এ রাজ্যে? সোমবার ফলপ্রকাশের পর দিল্লিতে BJP হেডকোয়ার্টার থেকে ভাষণের সময়েই তার একটা রূপরেখা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। 

এবার বাংলায় কী কী কাজ করবে BJP সরকার? 
আনুষ্ঠানিক ভাবে সরকার গঠন এখন কেবলমাত্র সময়ের অপেক্ষা। তারপর বাংলার মানুষকে দেওয়া কী কী প্রতিশ্রুতি পূরণ করতে হবে নয়া সরকারকে? 

> প্রধানমন্ত্রী প্রতিশ্রুতি দিয়েছেন,  রাজ্যে নতুন সরকার গঠনের পর মন্ত্রিসভার প্রথম বৈঠকেই ‘আয়ুষ্মান ভারত’ প্রকল্পের জন্য ছাড়পত্র দেওয়া হবে।

> মহিলাদের নিরাপত্তা এবং যুবকদের কর্মসংস্থানের আশ্বাস দিয়েছে BJP। 

> অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে কড়া আইনি ব্যবস্থা। ‘ডিটেক্ট, ডিলিট ও ডিপোর্ট’ নীতি নিয়ে চলা হবে বলে জানিয়েছিলেন অমিত শাহ।  

> রাজ্য সরকারি কর্মচারীদের জন্য ডিএ সুনিশ্চিত করার প্রতিশ্রুতিও দিয়েছিলেন অমিত শাহ। সরকার গঠনের ৪৫ দিনের মধ্যে সপ্তম পে কমিশন লাগু এবং ৬ মাসের মধ্যে অষ্টম বেতন কমিশনের কথাও বলেছেন তিনি। 

> মধ্যবিত্ত ও গরিব শ্রেণির মহিলাদের প্রতি মাসে ৩০০০ টাকা। 

> বাংলার সমস্ত প্রসূতিদের হাসপাতালে সন্তান জন্ম দেওয়ার ব্যবস্থা। নারীদের স্বাস্থ্য পরিষেবা বৃদ্ধি ও ক্যান্সারের টিকাকরণ। 

> বাংলায় ছয় মাসের মধ্যে UCC। 

> বাংলার সীমান্ত থেকে গরু পাচার বন্ধ করা। 

> মহিলাদের সুরক্ষার জন্য ‘দুর্গা সুরক্ষা স্কোয়াড’ নামে বিশেষ মহিলা ব্যাটেলিয়ন তৈরি হবে।  পাশাপাশি রাজ্যের সমস্ত সরকারি চাকরিতে মহিলাদের জন্য ৩৩ শতাংশ সংরক্ষণ। 

> ক্ষুদ্র শিল্পের মাধ্যমে যুবসমাজকে স্বনির্ভর করা। বেকার যুবক-যুবতীদের কর্মসংস্থান না-হওয়া পর্যন্ত মাসিক ৩০০০ টাকা ভাতা।

> তৃণমূল সরকারের দুর্নীতিপরায়ণ ব্যক্তিদের বিচার করে তাদের শাস্তি দেওয়ার ব্যবস্থা করা। এ বিষয়ে শ্বেতপত্র জারি করার কথাও বলা হয়েছে। 

>   দুর্নীতির বিরুদ্ধে, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির বিরুদ্ধে এবং আইনশৃঙ্খলার উন্নতির জন্য তিনটি পৃথক শ্বেতপত্র প্রকাশ করা। 

Advertisement

> ধান, আলু ও আমচাষে বিশেষ সরকারি সাহায্য। কৃষকদের জন্য ফসলের ন্যায্যমূল্য সুনিশ্চিত করা। 

> মৎস্যজীবীদের ‘প্রধানমন্ত্রী মৎস্য সম্পদ যোজনা’র অন্তর্ভুক্ত করা। পাশাপাশি পশ্চিমবঙ্গকে দেশের অন্যতম মাছ রপ্তানিকারক রাজ্যে পরিণত করার প্রতিশ্রুতিও দেওয়া হয়েছে। 

>  উত্তরবঙ্গে পুরোনো চা বাগানের উন্নয়ন, দার্জিলিং চায়ের বিশ্বজনীন ব্র্যান্ডিং, পাটশিল্পের আধুনিকীকরণ।

> ভারতীয় অষ্টম তফসিলে কুড়মালি ও রাজবংশী ভাষাকে অন্তর্ভুক্ত করা। একটি বিশেষ ‘বন্দে মাতরম সংগ্রহশালা' তৈরি করা। ধর্মাচরণের স্বাধীনতা সুনিশ্চিত করার জন্য আইন বলবৎ করা। 

 

Read more!
Advertisement
Advertisement