জায়গায় জায়গায় ভোট পরবর্তী সন্ত্রাসের অভিযোগ উঠছে। তবে তা বরদাস্ত করা হবে না। ফের জানালেন বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য। তিনি জানান, হিংসা থামাতে যা যা করার সব করতে হবে। সেজন্য প্রশাসনকে ব্যবস্থা নিতে বলা হয়েছে। যদি হিংসা না থামে, তিনি নিজে যাবেন এলাকায়। প্রয়োজনে পদ ছেড়ে দেবেন।