ভোটের সকালে নজিরবিহীন চিত্র দেখা গেল ভবানীপুরে। সকাল সকাল মমতা বন্দ্যোপাধ্যায় বেরিয়ে পড়েন কালীঘাটের বাড়ি থেকে। পৌঁছে যান চেতলায়। গাড়ি করে কিছুক্ষণ পরিদর্শন করার পর তিনি চক্রবেড়িয়ার রাস্তায় চেয়ার নিয়ে বসে পড়েন। এরপর সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, 'গণতন্ত্রের পুরো ১২টা বাজিয়ে দিয়েছে। রিগিং করে ভোটে জেতার চেষ্টা করছি BJP।'