Advertisement

কলকাতা

Savarkar in KMC: এই প্রথম কলকাতা পুরসভায় সাভারকরের 'এন্ট্রি', জায়গা পেলেন লক্ষ্মীবাই থেকে রানাপ্রতাপও

Aajtak Bangla
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 24 Nov 2026,
  • Updated 2:06 PM IST
  • 1/10

কলকাতা পুরসভার ভোট নিয়ে এখনও অনিশ্চয়তা রয়েছে। মামলা এখন সুপ্রিম কোর্টে। ইতিমধ্যেই পুরসভার ওয়ার্ড সংখ্যা ১৪৪ থেকে বাড়িয়ে ২০৯ করা হয়েছে। ভোট কবে হবে, তা নিয়ে এখনও জটিলতা চললেও, পুরসভায় কিন্তু তোড়জোড় তুঙ্গে। 

  • 2/10

নানা রকম বদল চলছে। চলছে সংস্কারের কাজও। এর মধ্যে সবচেয়ে অন্যতম বিষয় হল, এই প্রথমবার কলকাতা পুরসভায় টাঙানো হল বিনায়ক সাভারকরের ছবি।
 

  • 3/10

নবান্ন দখলের পরে বিজেপি-র এখন নজরে কলকাতা পুরসভা। সুকান্ত মজুমদার দাবি করছেন, প্রথমবার সনাতনী মেয়র পাবে কলকাতাবাসী। কিন্তু মামলার জেরে ভোটপর্ব পিছিয়ে গিয়েছে। তারই মধ্যে পুরসভার ভোল বদল কিন্তু জারি রয়েছে। তার উদাহরণ হল, সাভারকরের ছবি। 

  • 4/10

এছাড়াও কলকাতা পুরসভায় ঠাঁই পাচ্ছে মহারাজা রানা প্রতাপ, রানি লক্ষ্মীবাই, সর্দার বল্লভভাই প্যাটেলের ছবিও। পুরসভার কাউন্সিলর ক্লাবে টাঙানো হচ্ছে রানা প্রতাপ, লক্ষ্মীবাইয়ের ছবি। 
 

  • 5/10

১৮৭৬ সাল থেকে এখনও পর্যন্ত, কখনও সাভারকরের ছবি ছিল না ছোটো লালবাড়িতে। এ বার নজিরবিহীন ভাবে স্থান পেলেন বিনায়ক সাভারকর।

  • 6/10

পুরসভায় এসি থেকে শুরু করে চেয়ার, সব কিছুই সংস্কার করা হচ্ছে ২০৯ আসনকে মাথায় রেখে। ২০৯ ওয়ার্ড মানে ২০৯ জন পুর প্রতিনিধি। তাই কলকাতা পুরসভার এসি ক্যাপাসিটি বাড়ানো হচ্ছে। সব মিলিয়ে অধিবেশন কক্ষে AC-র ক্ষমকা ৪ টন বাড়ানো হল। এছাড়াও অতিরিক্ত রো তৈরি করা হচ্ছে। 
 

  • 7/10

কলকাতা পুরসভার মোট ওয়ার্ড সংখ্যা ছিল ১৪৪। সম্প্রতি সেখান থেকে বাড়িয়ে ২০৯ করা হয়েছে। গত ১১ সেপ্টেম্বর রাজ্যের এই সিদ্ধান্তের বিরুদ্ধে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করেন সিপিআইএম নেতা দীপু দাস। 
 

  • 8/10

ভোট ঘোষণায় স্থগিতাদেশ দাবি করে তাঁর অভিযোগ, ওয়ার্ড পুনর্বিন্যাসের ক্ষেত্রে জনসংখ্যার পরিবর্তে ভোটার তালিকাকে গুরুত্ব দেওয়া হয়েছে। ওয়ার্ড পুনর্বিন্যাসের প্রক্রিয়াও আইন মেনে হয়নি।

  • 9/10

এই মামলায় ভোট ঘোষণায় স্থগিতাদেশ দিতে রাজি হয়নি হাইকোর্টের সিঙ্গল বেঞ্চ। সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে যান ওই সিপিআইএম নেতা। তাঁর আশঙ্কা ছিল, যে কোনও দিন ভোট ঘোষণা হতে পারে। তা হলে আর এই মামলার কোনও গুরুত্ব থাকবে না। শেষ পর্যন্ত ৬ নভেম্বর ভোট ঘোষণায় স্থগিতাদেশ জারি করে হাইকোর্ট। 

  • 10/10

বিচারপতি সব্যসাচী ভট্টাচার্য এবং বিচারপতি অর্জুন রায় মুখোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ জানায়, সিঙ্গল বেঞ্চে মামলাটির নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ভোট ঘোষণা করা যাবে না। এই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় রাজ্য সরকার। 

Advertisement
Advertisement