Advertisement

কলকাতা

BJP Meeting Today: শুভেন্দুর নাম ঘোষণা থেকে অভ্যর্থনা, পুরোটা দেখুন ছবিতে

Aajtak Bangla
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 08 May 2026,
  • Updated 8:05 PM IST
  • 1/8

পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী হচ্ছেন শুভেন্দু অধিকারী। শুক্রবার তাঁর নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। শনিবার কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে শপথ নেবে নতুন বিজেপি সরকার।  

  • 2/8

বিজেপি বিধায়ক দলের বৈঠকের পর শুভেন্দুর নাম ঘোষণা করেন অমিত শাহ। তিনি বলেন, সব বিধায়কের সমর্থন একমাত্র শুভেন্দুর পক্ষেই এসেছে।

  • 3/8

অমিত শাহ আরও বলেন, বাংলার মানুষ বিজেপিকে বড় দায়িত্ব দিয়েছে। সেই দায়িত্ব পূরণ করার চেষ্টা করবে নতুন সরকার।

  • 4/8

নতুন সরকার শনিবার সকাল ১১টায় শপথ নেবে। কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে হবে এই অনুষ্ঠান। শিল্পপতি, সেলিব্রিটি এবং দেশের বিভিন্ন রাজনৈতিক নেতারা উপস্থিত থাকতে পারেন বলে জানা গিয়েছে।

  • 5/8

শুভেন্দু অধিকারী নিজের বক্তৃতায় দলের শীর্ষ নেতৃত্বকে ধন্যবাদ জানিয়েছেন। বিশেষ করে অমিত শাহ, শমীক ভট্টাচার্য, সুনীল বনসল এবং ভূপেন্দ্র যাদবের নাম উল্লেখ করেন তিনি।

  • 6/8

তিনি বলেন, পশ্চিমবঙ্গে বিজেপিকে এক সূত্রে বাঁধার কাজ করেছেন রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য। নির্বাচনী কৌশলেও গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল দলের কেন্দ্রীয় নেতৃত্বের।

  • 7/8

নতুন মুখ্যমন্ত্রী জানিয়েছেন, ‘আমি নয়, আমরা’ নীতিতেই চলবে সরকার। তিনি বলেন, ‘কথা কম, কাজ বেশি’ হবে বিজেপি সরকারের মূল মন্ত্র।

  • 8/8

সন্দেশখালি থেকে আরজি কর; মহিলাদের উপর অত্যাচারের অভিযোগের বিচার করার আশ্বাসও দিয়েছেন শুভেন্দু। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এবার শুভেন্দুর সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ প্রশাসন সামলানো এবং নির্বাচনী প্রতিশ্রুতি পূরণ করা।

Advertisement
Advertisement