Advertisement

Adenoviruses: অ্যাডেনো-আতঙ্ক অব্যাহত, বিসি রায় হাসপাতালে আরও এক শিশুর মৃত্যু

অ্যাডেনো ভাইরাস নিয়ে আতঙ্ক কমার কোনও লক্ষণ দেখা যাচ্ছে না। শনিবার ভোররাতে ফের একটি শিশুর মৃত্যুর কথা জানা যাচ্ছে হাসপাতাল সূত্রে। বেসরকারি পরিসংখ্যান অনুযায়ী, এই নিয়ে গত দুই মাসে রাজ্যে মৃত্যু হল ১৩৭ জন শিশুর। একের পর এক শিশুর মৃত্যুতে আতঙ্ক ছড়িয়েছে গোটা রাজ্যে। 

প্রতীকী ছবি।প্রতীকী ছবি।
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 11 Mar 2023,
  • अपडेटेड 9:41 AM IST
  • অ্যাডেনো ভাইরাস নিয়ে আতঙ্ক কমার কোনও লক্ষণ দেখা যাচ্ছে না।
  • শনিবার ভোররাতে ফের একটি শিশুর মৃত্যুর কথা জানা যাচ্ছে হাসপাতাল সূত্রে।

অ্যাডেনো ভাইরাস নিয়ে আতঙ্ক কমার কোনও লক্ষণ দেখা যাচ্ছে না। শনিবার ভোররাতে ফের একটি শিশুর মৃত্যুর কথা জানা যাচ্ছে হাসপাতাল সূত্রে। বেসরকারি পরিসংখ্যান অনুযায়ী, এই নিয়ে গত দুই মাসে রাজ্যে মৃত্যু হল ১৩৭ জন শিশুর। একের পর এক শিশুর মৃত্যুতে আতঙ্ক ছড়িয়েছে গোটা রাজ্যে। 

শনিবার ভোররাতে বিসি রায় হাসপাতালে বনগাঁর হেলেঞ্চার বাসিন্দা সাত মাসের শিশুর মৃত্যু হয়েছে বলে সূত্রের খবর। গত ন'দিন ধরে বিসি রায় হাসপাতালে ভর্তি ছিল ওই শিশু। বনগাঁ হাসপাতাল থেকে তাকে বিসি রায় হাসপাতালে রেফার করা হয়েছিল তাকে। পরিবারের দাবি, জ্বর ও শ্বাসকষ্টজনিত কারণে হাসপাতালে ভর্তি করা হয় শিশুটিকে। শিশুটির মৃত্যুর শংসাপত্রে নিউমোনিয়ার উল্লেখ রয়েছে বলে জানা যাচ্ছে।

হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, বনগাঁ হাসপাতালে ওই শিশুটির চিকিৎসা চলছিল। ন'দিন আগে সেখান থেকে রেফার করা হয় কলকাতায়। তার পর আইসিইউ-তে রাখা হয়েছিল। এ দিন ভোরে মৃত্যু হয় তাঁর। 

চলতি মরসুমে ভাইরাসের বাড়বাড়ন্ত দেখা যাচ্ছে। সবথেকে বেশি অসুস্থ্য হচ্ছে শিশুরা। সামান্য সর্দি-কাশিতেই কাবু হয়ে পড়ছে তাঁরা। বুকে কফ জমে শ্বাসকষ্ট হচ্ছে বাচ্চাদের। কাশি, জ্বর নিয়ে হাসপাতালে ভর্তি করা হচ্ছে তাদের। কাশির সিরাপে কাজ হচ্ছে না। দিতে হচ্চে নেবুলাইজার, ইনহেলার। এই পরিস্থিতিতে কার্যত ভয়ে কাঁটা শিশুদের অভিভাবকরা।

 

Read more!
Advertisement
Advertisement