Advertisement

Anis Khan Case: আনিসের রহস্যমৃত্যুর তদন্তে গঠিত সিট, নেতৃত্বে জ্ঞানবন্ত

West Bengal Anis Khan Death Case: আনিস খানের রহস্যমৃত্যুর তদন্তে গঠিত হল সিট। মুখ্যমন্ত্রী এ দিনই আশ্বাস দিয়েছেন,'নিরপেক্ষ তদন্ত করে ১৫ দিনে রিপোর্ট জমা দেবে সিট। আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।'

আনিস খানের রহস্যমৃত্যুর প্রতিবাদে বিক্ষোভ বাম ছাত্র-যুবদের।আনিস খানের রহস্যমৃত্যুর প্রতিবাদে বিক্ষোভ বাম ছাত্র-যুবদের।
রাজেশ সাহা
  • কলকাতা,
  • 21 Feb 2022,
  • अपडेटेड 8:32 PM IST
  • আনিস-মৃত্যুর তদন্তে গঠিত সিট।
  • সিটের নেতৃত্বে এডিজি সিআইডি জ্ঞানবন্ত সিং।
  • সকালেই নিরপেক্ষ তদন্তের আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী।

সকালেই নবান্ন থেকে ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী। সেই মতো সন্ধেয় আমতার ছাত্রনেতা আনিস খানের রহস্যমৃত্যুর তদন্ত করতে বিশেষ তদন্তকারী দল বা সিট গঠন করল রাজ্য পুলিশ। সিটের নেতৃত্বে রয়েছেন এডিজি সিআইডি জ্ঞানবন্ত সিং। এবং অপর দুই সদস্য হলেন ডিআইজি, সিআইডি (স্পেশাল) মিরাজ খলিদ এবং বারাকপুরের যুগ্ম পুলিস কমিশনার ধ্রুবজ্যোতি দে।

সোমবার সকালে সাংবাদিক বৈঠকে মমতা বলেছিলেন,'আনিসের ব্যাপারে নিরপেক্ষ তদন্ত করবে সরকার। ডিজি-র সঙ্গে গতকাল কথা হয়েছে। ইতিমধ্যেই আমি নির্দেশ দিয়েছি। ফরেনসিক রিপোর্টের ব্যবস্থা করেছেন। এটা দুর্ভাগ্যজনক ঘটনা। কারও মৃত্যু আমাদের কাম্য নয়।' এ দিন সন্ধ্যায় রাজ্য পুলিশের সদর দফতর ভবানী ভবনে সাংবাদিক সম্মেলন করে আনিস-মত্যুর তদন্তে সিট গঠনের কথা জানান রাজ্য পুলিশের ডিজি মনোজ মালব্য। তাঁর কথায়,'ইতিমধ্যেই আমতায় ঘটনাস্থলের উদ্দেশে তদন্তের রওনা দিয়ে দিয়েছেন বিশেষ তদন্তকারী দলের সদস্যরা। তাঁরা নিরপেক্ষ তদন্ত করে শীঘ্রই রাজ্যের পুলিশ প্রধানের কাছে প্রাথমিক রিপোর্ট জমা দেবে।' মুখ্যমন্ত্রী এ দিনই আশ্বাস দিয়েছেন,'নিরপেক্ষ তদন্ত করে ১৫ দিনে রিপোর্ট জমা দেবে সিট। আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।'

এদিকে, সিট-তদন্ত নিয়ে খুশি নন আনিসের পরিবার। আনিসের দাদার দাবি, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর আস্থা থাকলেও পুলিশের উপর একেবারেই নেই। এ দিন মমতার সঙ্গে দেখা করতে যাওয়ার কথা ছিল আনিসের বাবার। কিন্তু শারীরিক কারণে তিনি নবান্নে যাননি। তবে আনিসের দাদার বক্তব্য, তাঁর বাবার কাছে এসে আশ্বাস দিন মুখ্যমন্ত্রী। 

এদিকে আনিসের মোবাইল ফোনটি খুঁজছিল আমতা পুলিশ। সেটি উদ্ধার করেছে তাঁর পরিবার। তবে সেটি পুলিশকে ফোন দিতে চান না তাঁর বাবা। তিনি সংবাদ মাধ্যমে বলেন,'ফোনটি তিনতলার ছাদ থেকে পাওয়া গিয়েছে। পুলিশকে দেব না। পুলিশই ছেলেকে মেরেছে, কেন দেব ওদের?' তবে আদালত চাইলে ফোনটি দেবেন বলে তিনি জানিয়েছেন। পরিবার সিবিআই তদন্তের দাবিতে অনড়। সিবিআই-র হাতেই তুলে দেবেন ওই ফোন। 

Advertisement

Read more!
Advertisement
Advertisement