Advertisement

India Today Conclave East 2021: বাংলায় 'পরিবর্তন যাত্রা'র পিছনে উদ্দেশ্য় কী ? জবাবে কী বললেন অমিত শাহ ?

রাজ্য়ে বামফ্রন্টকে ক্ষমতাচ্যুত করতে পরিবর্তনের ডাক দিয়েছিলেন মমতা বন্দ্য়োপাধ্যায়। এবার সেই পরিবর্তনকে হাতিয়ার করেই নির্বাচনী প্রচারে নেমেছে বিজেপি। বঙ্গে 'পরিবর্তন যাত্রা'র পিছনে উদ্দেশ্য় কী,India Today Conclave East 2021-এ খোলসা করলেন খোদ অমিত শাহ (Amit Shah)।

অমিত শাহঅমিত শাহ
Aajtak Bangla
  • কলকাতা,
  • 11 Feb 2021,
  • अपडेटेड 9:49 AM IST
  • রাজ্য়ে বামফ্রন্টকে ক্ষমতাচ্যুত করতে পরিবর্তনের ডাক দিয়েছিলেন মমতা বন্দ্য়োপাধ্যায়
  • এবার সেই পরিবর্তনকে হাতিয়ার করেই নির্বাচনী প্রচারে নেমেছে বিজেপি।
  • বঙ্গে 'পরিবর্তন যাত্রা'র পিছনে উদ্দেশ্য় কী,India Today Conclave East 2021-এ খোলসা করলেন খোদ অমিত শাহ

রাজ্য়ে বামফ্রন্টকে ক্ষমতাচ্যুত করতে পরিবর্তনের ডাক দিয়েছিলেন মমতা বন্দ্য়োপাধ্যায়। এবার সেই পরিবর্তনকে হাতিয়ার করেই নির্বাচনী প্রচারে নেমেছে বিজেপি। বঙ্গে 'পরিবর্তন যাত্রা'র পিছনে উদ্দেশ্য় কী,India Today Conclave East 2021-এ খোলসা করলেন খোদ অমিত শাহ (Amit Shah)।

এদিন বিজেপির প্রাক্তন সর্বভারতীয় সভাপতি বলেন, ''পরিবর্তন যাত্রা নাম দেওয়া মানে কেবল মুখ্য়মন্ত্রী বদল বা শাসক দলকে পরিবর্তন করার বিষয় নয়। আমাদের কাজ বাংলায় পরিস্থিতির পরিবর্তন আনা। গণতান্ত্রিক পদ্ধতিতে পশ্চিমবঙ্গে পরিবর্তন আনতে চাইছি আমরা। আমার মনে হয় , বাংলার জনাতা আগামী পাঁচ বছর, এখন যে পরিস্থিতিতে আছে তা দেখতে চাইবে না। সেই কারণেই এই পরিবর্তনযাত্রায় নেমেছে বিজেপি।''

এই বলেই অবশ্য় থেমে থাকেননি স্বরাষ্ট্রমন্ত্রী। জয় শ্রীরাম ধ্বনি নিয়েও এদিন মুখ খোলেন তিনি। শাহ বলেন, ''স্লোগান তখনই তৈরি হয়, যখন জনতা সেই ধ্বনিকে সমর্থন করে। সেটা জয় শ্রীরাম, বন্দেমাতরম, ভারত মাতা কী জয় যাই হোক না কেন। অনেকে জয় শ্রীরামকে রাজনৈতিক স্লোগান বা ধার্মিক স্লোগান আখ্য়া দেন। কিন্তু এই স্লোগান একটা সংস্কৃতির স্লোগান। বঙ্গের হিংসার সংস্কৃতির পরিবর্তন করতে চায় বিজেপি। তাই এই ধ্বনি উঠছে বঙ্গে। মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের তোষণের রাজনীতির জন্য আজ আক্রোশের সঙ্গে এই স্লোগান দেওয়া হচ্ছে। আগেও এখানে হিংসা হোতো। তবে বাংলার সংস্কৃতি কখনও এরকম ছিল না।'' 

বঙ্গ সফরে এদিন দুপুরেই মুখ্য়মন্ত্রীকে জয় শ্রীরাম ধব্নি নিয়ে আক্রমণ করেন স্বরাষ্ট্রমন্ত্রী। কোচবিহারের জনসভায় অমিত শাহ বলেন, ''বাংলায় এমন পরিবেশ সৃষ্টি হয়েছে, যেন দেখে মনে হচ্ছে 'জয় শ্রীরাম' ধ্বনি দেওয়া একটা অপরাধ। মমতাদি বাংলায় 'জয় শ্রীরাম' না বললে কী পাকিস্তানে 'জয় শ্রীরাম' বলা হবে।  দেশ সহ সারা বিশ্ব যেখানে এই ধ্বনি শুনে গৌরব অনুভব করে, সেখানে আপনি জয় শ্রীরাম ধ্বনি শুনলে অপমানিত বোধ করেন। কারণ আপনি তোষণের রাজনীতিতে বিশ্বাস করেন । একটা বিশেষ বর্গের ভোট চাই আপনার। আপনারা জেনে রাখুন,ভোট শেষ হতে হতে মমতাদিও জয় শ্রীরাম বলবেন।''

Advertisement
Read more!
Advertisement
Advertisement