Advertisement

Mamata Banerjee: 'আগে চিকিৎসা, পরে প্রসেস', SSKM-র ট্রমা কেয়ারে ঘুরলেন মমতা

এসএসকেএমে সরকারি কর্মসূচির উদ্বোধনের জন্য গিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই ফাঁকেই ট্রমা কেয়ারে গিয়েছিলেন। রোগীদের সঙ্গে কথাও বলেন মুখ্যমন্ত্রী। সরকারি হাসপাতালের পরিষেবায় দৃশ্যই অসন্তুষ্ট তিনি। সে কথা পরে ব্যক্তও করেছেন।

মমতা বন্দ্যোপাধ্যায়- ফাইল ছবি। মমতা বন্দ্যোপাধ্যায়- ফাইল ছবি।
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 08 Dec 2022,
  • अपडेटेड 5:27 PM IST
  • এসএসকেএমে সরকারি কর্মসূচির উদ্বোধনের জন্য গিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।
  • সেই ফাঁকেই ট্রমা কেয়ারে গিয়েছিলেন।

'প্রসেস পরে। আগে চিকিৎসা করান।' এসএসকেএম হাসপাতালের ট্রমা কেয়ার সেন্টার ঘুরে নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দিন কয়েক আগে ট্রমা কেয়ার সেন্টারে চিকিৎসায় অবহেলার অভিযোগে ভাঙচুর করা হয়। ওই ঘটনার পর সিনিয়র ডাক্তারদের রাতে থাকার পরামর্শ দিয়েছিলেন মমতা। এ দিনও মমতা বলেন,'সরকারি হাসপাতালের ডাক্তার বা নার্স কাজ করেন। বিশেষ করে জুনিয়রদের ক্রেডিট দিই। সিনিয়র ডাক্তারদের অনুরোধ করব, নাইটে রোটেশন করে থাকতে পারলে ভাল হয়। কারণ কখন কী দুর্ঘটনা হচ্ছে!'

এসএসকেএমে সরকারি কর্মসূচির উদ্বোধনের জন্য গিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই ফাঁকেই ট্রমা কেয়ারে গিয়েছিলেন। রোগীদের সঙ্গে কথাও বলেন মুখ্যমন্ত্রী। সরকারি হাসপাতালের পরিষেবায় দৃশ্যই অসন্তুষ্ট তিনি। সে কথা পরে ব্যক্তও করেছেন। মমতার কথায়,'ট্রমা কেয়ারে ঘুরে এলাম।  খারাপ লেগেছে। রোগী সকালে ভর্তি হয়েছে প্রসেস এখনও চলছে। আগে ট্রিটমেন্ট পাবে। পরে প্রসেস চলবে। আমি বহুবার হাসপাতালে ভর্তি হয়েছি তাই অভিজ্ঞতা রয়েছে।'

তিনি আরও বলেন,'স্যালাইন দিতে গিয়ে ফুটিয়েছে গলগল করে রক্ত বোরেচ্ছে। স্যালাইন কীভাবে ফোটাতে হয়, সেটা জানতে হবে। ট্রমা কেয়ার কষ্ট করে করা হয়েছে। একটা-দুটো রোগী দেখে মনে হল, লিউকোপ্লাস্টার লাগিয়ে দিয়েছে। একটা ব্যান্ডেড পর্যন্ত করা যায়নি। প্রসেস চলছে, চলবে। ট্রমা সেন্টারে এটা হওয়া উচিত নয়। প্রেগন্যান্ট মহিলা এলেন। ৬ ঘণ্টা প্রসেস করতে লাগলে রোগী তো মরে যাবে।' 

নিজের অভিজ্ঞতার কথাও বলেন মুখ্যমন্ত্রী। তাঁর কথায়,'একটা ইঞ্জেকশন নিতে গিয়ে হাতটা ফুলিয়ে দিয়েছিল। যখন ব্লাড টেস্ট করি,হাতের একটা অংশ কালো হয়ে গিয়েছিল। সেই ভয়ে ব্লাড টেস্ট করতে আসি না।'

Read more!
Advertisement
Advertisement