পার্কস্ট্রিট ফুটপাথ বিতর্কে মাস্টারস্ট্রোক মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। দেখা করলেন অগ্নিমিত্রা পালের কাছে ধমক খাওয়া মহিলার সঙ্গে। মঙ্গলবার মুখ্যমন্ত্রীর জনতার দরবারে পার্কস্ট্রিটে শিশুর দুধ গরম করে মন্ত্রী অগ্নিমিত্রা পালের কাছে ধমক খাওয়া মহিলার সঙ্গে কথা বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, '১৫ বছর মমতা খোঁজ নেয়নি। এখন মমতা লোক পাঠাচ্ছে টাকা নাও, বিজেপির নামে নিন্দা করো। উনি বলেছেন মুখ্যমন্ত্রীকে ভরসা করি। আমি বলেছি, আপনার থাকার ব্যবস্থা আমরা করে দেব।' পাশাপাশি মুখ্যমন্ত্রী আরও দাবি করেন, ওই মহিলা কারও বিরুদ্ধে অভিযোগ বিরুদ্ধে করেননি। এমন পরিস্থিতিতে যাঁরা সরকারের নিন্দা করছেন, তাঁদের বিরুদ্ধেও সরব হন শুভেন্দু। তিনি বলেন, 'এখন যাঁরা নিন্দা করছেন, তাঁদেরকে বলব গত ৫০ বছর কেউ খোঁজ নেননি। সীতাদেবী এসে বলছেন বিজেপিকে ভরসা করি। মুখ্যমন্ত্রীকে ভরসা করি।'