আজ সকালে ইকোপার্কে সাংবাদিকদের মুখোমুখি হয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জেড প্লাস সিকিউরিটি নিয়ে মন্তব্য করেন বিজেপি নেতা তথা রাজ্যের মন্ত্রী দিলীপ ঘোষ। তিনি বলেন, 'কেন ওখানে জেড প্লাস থাকবে? কেন ওখানে রাস্তা বন্ধ হবে? ওখানে লোক যাতায়াত করছে, তাঁরা খুশি। ওখানে বাস চলত। বাস বন্ধ করে দেওয়া হয়েছে। সেগুলিও চালু হবে। সবাই সাধারণ মানুষ। আর ওদের শত শত নেতার বাড়িতে পুলিশ পাহারা দেয়। কেন দেবে? কালো টাকা পাহারা দেবে পুলিশ? এগুলো সব বন্ধ হবে।'