'আদালত চত্বরে কেউ কী করে ডিম নিয়ে যাচ্ছে, এটা দেখা উচিত সবার। আর সবকিছুর একটা সীমাও থাকা উচিত।' বারুইপুর আদালত চত্বরে সিপিআইএম নেতা তথা আইনজীবী সায়ন বন্দ্যোপাধ্যায়ের ওপর ডিম ছোড়ার ঘটনা নিয়ে এমনই মন্তব্য রাজ্যের মন্ত্রী দিলীপ ঘোষের। দিন সকালের সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, 'বিক্ষোভ যে কেউ দেখাতে পারে। বিক্ষোভ দেখানো কে শুরু করেছে? সিপিআইএম। কোটের জজকে ঘিরে হাইকোর্টে বিক্ষোভ দেখানো টিএমসি শুরু করেছে। এটাতো কালচার হয়ে গেছে এখন। আমরা চাই এগুলো বন্ধ হোক।' পাশাপাশি পুজোর অনুদান নিলে পুজোমণ্ডপে মুখ্যমন্ত্রীর ছবি লাগানোর বিষয় নিয়ে তৈরি হওয়া বিতর্ক নিয়েও এদিন প্রতিক্রিয়া দেন তিনি। তিনি বলেন, 'সরকার থেকে কোনও নির্দেশিকা এসেছে কি ? যে মুখ্যমন্ত্রীর ছবি লাগাতে হবে। আমার তো মনে হয় আমাদের সরকার এরকম করবে না। আগে এটা ছিল মমতা ব্যানার্জির ছবি না লাগালে পয়সা দেওয়া হতো না। মা দুর্গার পুজো করছেন ভাল করে করুন।'