ফ্লাইওভারের রাস্তায় রামধনু রং বিতর্ক ও দুর্ঘটনা নিয়ে মুখ খুললেন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। তাঁর কথায়, 'ফ্লাইওভারে বাইক দুর্ঘটনার ভিডিওটি ক্যাবিনেট মিটিং চলাকালীন দেখেছি। এটা চিংড়িঘাটা ব্রিজে হয়েছে। কিন্তু দুর্ঘটনাটা কেন হয়েছে, সেটা কিন্তু এখনও আমরা জানি না। ইঞ্জিনিয়ারদের পাঠিয়েছি। মুখ্যমন্ত্রীকেও জানানো হয়েছে। রাস্তায় কিন্তু অ্যান্টি স্কিড রং ব্যবহার করা হয়েছে। তেল রং ব্যবহার হয়নি। তারপরেও কেন স্কিড করল, তা ইঞ্জিনিয়ার বলতে পারবেন। এটা কোনও সরকারি টাকা থেকে করা হয়নি। সিএসআর থেকে করা হয়েছিল।'