উত্তরপাড়ার পরে বেলেঘাটায় আক্রমণের মুখে পড়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূলের বিধায় কুণাল ঘোষ। তিনি দাবি করেন, 'আমি নিশ্চিত আমাকে প্রাণে মারার চেষ্টা করছে। আমার বাড়ির সামনে থেকে ফলো করা হল। শুধু আমি নই, আমার সহকর্মীরাও নিরাপদ নয়। সব মুখ বাঁধা, হাতে হাতুড়ি। আমাকে হাতুড়ি দিয়ে মারা হয়।' এই নিয়ে মন্ত্রী দিলীপ ঘোষ প্রতিক্রিয়ায় বলেন, 'মানুষ যা রায় দিয়েছে মাথা পেতে মেনে নিন না! এত ডায়লগ মারেন কেন? যত ভাষণ দেবেন, তত ডিম পড়বে।'