'কাউকে রেয়াত করা হবে না। সাধারণ মানুষের টাকা যারা যারা নয়ছয় করেছে, তাদের বিরুদ্ধে তদন্ত হবেই।' হুঁশিয়ারি রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের। সোমবার রাতেই গ্রেফতার হয়েছেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী সুজিত বসু। সেই প্রসঙ্গে মঙ্গলবার সকালে দিলীপ বলেন, '১৫ বছর ধরে পুরসভায় দুর্নীতি হচ্ছে। সেই ত্রিফলা বাতি থেকে শুরু হয়েছিল। সেই সব তদন্ত হবে।'