শনিবার সন্ধ্যা থেকেই শহরের গুরুত্বপূর্ণ ৫টি রাস্তার মোড়ে মোড়ে খুলছে পিঙ্ক বুথ। তার মধ্যে রয়েছে, শ্যামবাজার পাঁচ মাথার মোড়, কাঁকুড়গাছি, হাডকো মোড়, গড়িয়াহাট এবং বেহালা চৌরাস্তা। যে কোনও বিপদে সহায়তা করবেন। কর্মরত মহিলা, যাঁরা বেশি রাতে বাড়ি ফেরেন, তাঁদের যাতায়াতের সময় নিরাপত্তা নিশ্চিত করার কথা তা মাথায় রেখে এই উদ্যোগ লালবাজারের। মহিলা কর্মীরা বিকেল ৫টা থেকে রাত ১১টা পর্যন্ত থাকবেন বুথগুলিতে। প্রাথমিক চিকিৎসার সামগ্রী, ফোন, সিসিটিভি, মহিলা কর্মীদের পোশাক পরিবর্তনের জায়গা সহ একাধিক সুবিধা মিলবে সেখানে। এছাডা়ও মহিলা অফিসারদের টহলদারি বাহিনী নামছে রাস্তায়। নাম রাখা হয়েছে 'শাইনিং'। রাত ৮টা থেকে ২টো পর্যন্ত তারা রাস্তায় থাকবে এই গাড়িগুলি। রাতে কর্মরত মহিলাদের কথা ভেবে এই উদ্যোগ বলে জানিয়েছেন নগরপাল সুপ্রতিম সরকার।